সূত্রের খবর অনুসারে তল্লাশি চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র সহ ২ ব্যক্তিকে গ্রেফতা
র করল মুর্শিদাবাদে বহরমপুর থানার পুলিশ। বুধবার সকালে আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যে দৌলতাবাদ নিয়ে যাওয়ার পথে বহরমপুরের চুনাখালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১০টি 7mm পিস্তল ও ৭৬ রাউন্ড গুলি। ধৃত রশিদ আলম বিহারের মুঙ্গের এলাকার বাসিন্দা ও তুফেল সেখ মালদা জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা। ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয় বুধবার। তদন্তের স্বার্থে ধৃতদের১০ দিনের জন্য পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতের কাছে- বলে জানিয়েছেন জেলা পুলিশসুপার।

No comments