রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড় হওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ও থাকছে।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬থেকে ৯২% ৷ গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে শহরে।
বুধবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। পাঞ্জাব হরিয়ানা সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।


No comments