স্বামী নিকের সাথে রেড কার্পেট মাতালেন প্রিয়াঙ্কা চোপড়া! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বামী নিকের সাথে রেড কার্পেট মাতালেন প্রিয়াঙ্কা চোপড়া!

গ্রমীর রেড কার্পেটে সব আলো যেন নিজের দিকেই টেনে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকি জোনাসকে সঙ্গে নিয়ে যেভাবে ওই আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হলেন পিগি চপস  তাতে অতি বড় ফ্যাশন সচেতন মানুষজনও ধন্য ধন্য করছে। প্রি…



গ্রমীর রেড কার্পেটে সব আলো যেন নিজের দিকেই টেনে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকি জোনাসকে সঙ্গে নিয়ে যেভাবে ওই আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হলেন পিগি চপস  তাতে অতি বড় ফ্যাশন সচেতন মানুষজনও ধন্য ধন্য করছে। প্রিয়াঙ্কা ও নিক জোনাস যখন লস অ্যাঞ্জেলসের স্ট্যাপলস সেন্টারে গ্রামি অ্যাওয়ার্ডের রাতে উপস্থিত হলেন তখন ক্যামেরার সব ফ্ল্যাশ ঝলক দিচ্ছিল তাঁদের লক্ষ্য করেই। জোনাস ব্রাদার্সের নিক জোনাস, জো জোনাস এবং কেভিন জোনাস  পপ বিভাগের দলগত পারফরম্যান্সে সেরা হিসেবে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন। ওই অ্যালবামটিতে গানে, অভিনয়ে প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার এবং ড্যানিয়েল জোনাসকেও দেখা গেছে। স্বভাবতই প্রিয়াঙ্কা ও নিক এমনিতেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এর আগে ডিজাইনার নিকোলাস জেবরানের একটি প্যাস্টাল শেডের শার্টিনের গাউন পরে  'প্রি-গ্র্যামিজ' লুক শেয়ার করেন প্রিয়াঙ্কা। কিন্তু ওই ঝলমলে সন্ধেয়  যেভাবে সাহসী পোশাকে গ্রামিতে হাজির হলেন পিগি চপস তাতে অনেকেই বলছেন, "নাঃ কলজের জোর আছে বটে মেয়ের!" সাদা একটি বুক খোলা গাউনে তাঁর নাভির উপর থাকা একটি উজ্জ্বল পাথর সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছে বলেই খবর। আর প্রিয়াঙ্কার পাশে চকলেট রঙের পোশাকে নিক জোনাসও হয়ে ওঠেন আকর্ষণীয়।














রেড কার্পেটে নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া
রেড কার্পেটের পিডিএ-তে একে অপরের পরিপূরক হয়ে উঠতে দেখা গেছে নিয়াঙ্কাকে।

নিককে সঙ্গে নিয়ে রেড কার্পেটের সব আলো যেন মুহূর্তে শুষে নিয়েছেন প্রিয়াঙক

গ্রামি অ্যাওয়ার্ডের ঝলমলে সন্ধে আসার আগেই আসলে নিজের অনুরাগীদের মন জয় করে নেন পিগি চপস। নিজের ইনস্টাগ্রামে দু'টি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশন দেন, 'প্রি-গ্র্যামিজ'। আর তারপরে রেড কার্পেটে যেভাবে সাহসী পোশাকে তিনি ধরা দিলেন তাতে অতি বড় সমালোচকও প্রিয়াঙ্কা স্যালুট করতে বাধ্য হবেন।
















২০০ কোটি পেরোলো  কিন্তু নিজের অভিনয় নিয়ে কী বললেন সইফ?

জোনাস ব্রাদার্স, যাঁরা তাঁদের সাকার অ্যালবামটির জন্যে গ্র্যামি মনোনয়ন পেয়েছিলেন, তাঁরা ওই ঝলমলে সন্ধেয় নিজেরাও পারফর্ম করেন।

গ্রামি অ্যাওয়ার্ডের আগেই, প্রিয়াঙ্কা জানিয়েছিলেন যে ক্লাইভ ডিভিসের প্রি-গ্র্যামি পার্টিতে তিনি উপস্থিত থাকবেন। ডিজাইনার নিকোলাস জেবরানের একটি প্যাস্টাল শেডের শার্টিনের গাউন পরে সেখানে যান তিনি।

নভেম্বরের শুরুর দিকেই জোনাস ব্রাদার্সের অ্যালবামটি গ্রামিতে মনোনয় পেয়েছেন এই বিষয়টি শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন প্রিয়াঙ্কা চোপড়া। "তোমাদের জন্যে গর্বিত," তিনি টুইট করেন। প্রিয়াঙ্কা জোনাস ব্রাদার্সের সাকারে অভিনয়ও করেছেন। তিনি ছাড়াও ওই অ্যালবামে দেখা গেছে কেভিন জোনাসের স্ত্রী ড্যানিয়েল এবং জো জোনাসের স্ত্রী সোফি টার্নারকেও।

No comments