ডায়েট সঠিক রাখলেই শরীর হবে আকর্ষণীয়! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডায়েট সঠিক রাখলেই শরীর হবে আকর্ষণীয়!

আমরা বাঙালিরা লকডাউনে থাকা সত্তেও পোশাক-আশাক বাদে নিজের সৌন্দর্য্য়ায়নের দিকটা অনেকটাই মাইন্টেইন করে রাখে।


পোশাক-আশাকের সৌন্দর্য্য বাদে একটা পুরো মাত্রা পায় তখনই যখন আপনি নিজেকে ফিট এবং তরতাজা মনে করেন। এই ব্য়াপারে আপনার 'ড্রিম…








আমরা বাঙালিরা লকডাউনে থাকা সত্তেও পোশাক-আশাক বাদে নিজের সৌন্দর্য্য়ায়নের দিকটা অনেকটাই মাইন্টেইন করে রাখে।


পোশাক-আশাকের সৌন্দর্য্য বাদে একটা পুরো মাত্রা পায় তখনই যখন আপনি নিজেকে ফিট এবং তরতাজা মনে করেন। এই ব্য়াপারে আপনার 'ড্রিম কাম ট্রু' করতে হলে নিজের শরীরের দিকে কিছুটা লক্ষ্য রাখতেই হবে। মনে রাখবেন, কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয়। 

এক্ষেত্রে একটু সুপরিকল্পিত ডায়েট আর অল্প হলেও যে কোনও ধরনের শরীরচর্চা।
বিশেসজ্ঞদের মতে ফিটনেস = ৭০% ডায়েট + ৩০% এক্সারসাইজ।  প্রথমেই জানতে হবে আপনার কতটা মেদ কমানো বা রোগা হওয়া উচিত।  ধরা যাক আপনার উচ্চতা ১৬০ সেন্টিমিটার আর দেহের ওজন ৭০ কেজি। এক্ষেত্রে আপনাকে মোটামুটি ৮ থেকে ১০ কেজি কমাতে হবে। ধরা যাক, আর একজনের উচ্চতা ১৭০ সেন্টিমিটার আর ওজন ৮৫ কেজি। সেক্ষেত্রে মোটামুটি ১৩ কেজি থেকে ১৫ কেজি কমানো দরকার।




এটা একটা মোটামুটি দেহের ওজন কমানোর হিসেব। এর মধ্য়ে অবশ্য়ই একটা বয়সের ব্য়াপার রয়েছে। একজন ৬০ বছরের মহিলা কিংবা পুরুষের সব সময় ‘আইডিয়াল’ বডিওয়েটে যাওয়া সম্ভব নয়। অনেক বছর ধরে শরীরচর্চা এবং ডায়েট যাঁরা করেন তাঁদের ব্য়াপার অবশ্যই আলাদা। এইভাবেই আপনারা আপনাদের বডিওয়েট কতটা কমাবেন হিসেব কষে ডায়েট বলছি সেইভাবে প্ল্যান করে ফেলুন। আমি ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত ডায়েট অপশন রাখব। বডিওয়েট কতটা কমাবেন তার উপর আপনারা অপশন চয়েস করবেন। এই ডায়েটটা পুরোপুরি কর্মরত মহিলা ও পুরুষের জন্য—














১) ঘুম থেকে উঠেই টার্গেট রাখবেন প্রায় এক লিটার জল।
২) ৪৫ মিনিট পরে ব্রেকফাস্ট যেমন পোহা, উপমা, ডালিয়া, প্লেন ওটস খিচুড়ির মতো বা কর্নফ্লেকস।
৩) অফিসে এক কাপ চিনি ছাড়া চা এবং একটা সুগারফ্রি বিস্কুট।
৪) লাঞ্চে একদিন দুটো রুটি কিংবা এক কাপ ভাত। সঙ্গে সবজি ও মাছ। অল্টারনেট দিনে আপেল, পেয়ারা, শশা, পেঁপে ও তার সঙ্গে টক দই।
৫) বিকেলের স্ন্যাকসে স্প্রাউটস (ছোলার চাট) ও সঙ্গে দুটো এগ হোয়াইট বা মুড়ি-শশা বা শুকনো খোলায় ভাজা চিঁড়ে।
৬) বাড়ি ফিরে খিদে পেলে নোনতা সুজি, চিঁড়ের পোলাও কিংবা স্ন্যাকসে উল্লিখিত যে কোনও একটি আইটেম।
৭) ডিনারে দুটো রুটি, সবজি, ডাল, মাছ কিংবা মাংস। অল্টারনেট দিনে সব রকম ভেজিটেবিল সহযোগে চিকেন স্যুপ, সঙ্গে স্যালাড কিংবা রায়তা।
মোটামুটি এই নিয়ম গুলি মেনে চললে মাস খানেরের মধ্যে আপনি আপনার ড্রিম ফিগার আবার ফিরে পেতে পারেন। 

No comments