আমরা সাধারণত ফলমূল ধুয়ে খাই। শাকসব্জি ও ধুয়েই রান্না করা হয়। কাজটা সহজ তাই না? কিন্তু এ সহজ অথচ গুরুত্বপূর্ণ কাজটি করার সময় আমাদের উচিত সাবধান থাকা। আর এ ব্যাপারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কয়েকটি পরামর্শ দিয়ে থাকেন। পরামর্শগুলো মেনে চলা উচিত।
পরামর্শ ১: ট্যাপের জল তথা প্রবাহমান জল দিয়ে ফল ও শাকসব্জি ধোয়ার কাজটি করুন
আপনি কি কখনও লবণমিশ্রিত জলে ফল বা শাকসব্জি ধুয়েছেন? অনেকেই লবণজলে ফল বা শাকসব্জি ধুয়ে থাকেন। তারা মনে করেন, এতে পরিস্কারের কাজটি ভালো হবে। আসলে এটা ঠিক নয়। লবণমিশ্রিত জলে ধুলে ফল বা শাকসব্জি তে লবণের সোডিয়াম সহজেই ঢুকতে পারে। এতে আমাদের শরীরের লবণের পরিমাণ বেশি হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাবে। এ ক্ষেত্রে আরেকটি সমস্যা হচ্ছে, লবণমিশ্রিত জলে বেশিক্ষণ ডুবিয়ে রাখলে জলের মধ্য রয়ে যাওয়া দূষণকারী পদার্থ খাদ্যের ভেতরে প্রবেশ করতে পারে। সেজন্য বিশেষজ্ঞরা বলেন, ট্যাপের জল বা টিউবঅয়েলের জলে তথা প্রবহমান জলে সরাসরি ফল বা শাকসব্জি ধুয়ে নেওয়া উচিত।
পরামর্শ ২: ফল বা শাকসব্জি কাটার পর ধোবেন না
অনেকেই ফল বা শাকসব্জি কাটার পর ধুয়ে থাকেন। এটা ঠিক না। কাটা বা টুকরো করার পর ধুলে ফল বা শাকসব্জির খাদ্যমান কমে যেতে পারে। তা ছাড়া, ধোয়া জলের গুণগত মান ভাল না হলে ফল বা শাকসব্জি দূষিত হতে পারে সহজে। সুতরাং, কাটা বা টুকরো করার আগেই ফল বা শাকসব্জি ধুয়ে নিন এবং তারপর কাটুন। কাটা টুকরোগুলো সরাসরি রান্না করুন। এতে ফলের বা শাকসব্জির পুষ্টিগুণ অপরিবর্তিত থাকবে বলে আশা করা যায়।
পরামর্শ ৩: কিছুক্ষণ রোদে রাখার পর ফল বা শাকসব্জি ধোয়ার কাজটি করুন
হ্যাঁ, অনেকেই পরামর্শটি শুনে হয়ত অবাক হচ্ছেন। রোদে রাখলে ফল বা শাকসব্জিলোর ফ্রেসনেস নষ্ট হয়ে যাবে না! আসলে, ফল বা শাকসব্জি মাত্র ৫ মিনিট রোদে রাখার মাধ্যমে আমরা এগুলোর সঙ্গে মিশে থাকা কীটনাশকের ৬০ শতাংশ দূর করতে পারি। সুতরাং, ফল বা শাকসব্জি কেনার পর তার খানিক্ষণ রোদে রেখে তারপর ধুয়ে নিন। তা ছাড়া, কিছু কিছু ফল বা শাকসব্জি ১ বা ২ দিন ঘরে রেখেও খাওয়া যেতে পারে। যেমন, টমেটো ও শসা।
পরামর্শ ৪: চাল-ধোয়া-জলে ফল ও শাকসব্জি ধোয়ার কাজটি করুন
চাল-ধোয়া-জলে ফল বা শাকসব্জি ধোয়ার পরামর্শ শুনে কি অবাক হলেন? না, অবাক হওয়ার কিছু নেই। চাল-ধোয়া-জলকে বলা হয় 'দূষণমুক্ত প্রাকৃতিক ডিটারজেন্ট'। কারণ, চাল-ধোয়া-জলে 'অ্যালকালি' নামক পদার্থ থাকে। এ পদার্থ ফল বা শাকসব্জিতে রয়ে যাওয়া কীটনাশকের অবশেষ দূর করতে পারে।
পরামর্শ ৫: কিছু শাকসব্জি গরম জলে ধুতে পারেন
হ্যাঁ, পালং শাকসব্জির ভেতরে প্রচুর Oxalic acid থাকে। এই পদার্থ শরীরকে প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণে বাধা দিতে পারে। গরম জলে ধুলে এই Oxalic acid দূর হতে পারে। সুতরাং, রান্নার আগে এগুলো প্রথমে গরম জলে ধুয়ে নিন। গরম জলে ধুলে এসব শাকসব্জিতে রয়ে যাওয়া কীটনাশকের অবশেষের ৯০ শতাংশ দূর হতে পারে।
পরামর্শ ৬: সোডিয়াম কার্বনেটমিশ্রিত জলে ফল ও শাকসব্জি ধুয়ে নিন
ফল বা শাকসব্জি ধোয়ার সময় কিছু সোডিয়াম কার্বনেট জলে মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রিত জলে ৫ মিনিট ফল বা শাকসব্জি ডুবিয়ে রাখুন। তার পর সেগুলোকে আবার ট্যাপের জলে ধুয়ে নিন।



No comments