মাথার চুল পড়ার কিছু বিশেষ কারণ ও তা সমাধানে ৬টি পরামর্শ! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাথার চুল পড়ার কিছু বিশেষ কারণ ও তা সমাধানে ৬টি পরামর্শ!

মাথার চুল পড়া নিয়ে কি আপনি চিন্তিত? নিয়মিত চুল পড়তে পড়তে মাথায় কি চকচকে টাক উঁকি দিচ্ছে? হ্যা, আমি জানি, অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগছেন। বিশেষ করে, পুরুষরা। 
শুরুতেই থাকছে চুল পড়ার সম্ভাব্য কয়েকটি কারণ সম্পর্কে আলোচনা।
কারণ ১: ম…



মাথার চুল পড়া নিয়ে কি আপনি চিন্তিত? নিয়মিত চুল পড়তে পড়তে মাথায় কি চকচকে টাক উঁকি দিচ্ছে? হ্যা, আমি জানি, অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগছেন। বিশেষ করে, পুরুষরা। 

শুরুতেই থাকছে চুল পড়ার সম্ভাব্য কয়েকটি কারণ সম্পর্কে আলোচনা।

কারণ ১: মানসিক চাপ

অতিরিক্ত মানসিক চাপকে চুল পড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। মানসিক চাপে ভুগলে রাতে ভালো ঘুম হয় না। এবং রাতে ভালো ঘুম না-হলে একটি বিশেষ ধরনের রোগ আমাদের পেয়ে বসতে পারে। আর ঠিক তখনই মাথার চুল পড়তে শুরু করে।
অতিরিক্ত মানসিক চাপ কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো নয়। আমাদের উচিত অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা। 

কারণ ২: দীর্ঘ সময় ধরে কম্পিউটার গেমস্ খেলা, টেলিভিশন দেখা বা চুলে নিম্নমানের রঙ বা শ্যাম্পু ব্যবহার করা

আপনি জানেন কি, দীর্ঘসময় ধরে কম্পিউটারে গেমস্ খেলা বা টেলিভিশন দেখা মাথার চুল পড়ার একটি অন্যতম কারণ হতে পারে? হ্যা, বিশেষজ্ঞরা এ ব্যাপারে সাবধান হতে বলেছেন। আর চুলে যারা নিয়মিত রঙ ব্যবহার করেন বা নিম্নমানের শ্যাম্পু ব্যবহার করেন, তাদেরও চুল পড়তে পারে।

কারণ ৩: শরীরের রোগ

আগেই বলা হয়েছে, আমাদের মাথা থেকে প্রতিনিয়ত কিছু কিছু চুল পড়ে যায় এবং নতুন করে কিছু চুল গজায়। কিন্তু এক ধরনের ভাইরাস আছে, যা এই নতুন চুল গজানোর প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করে। তখন মাথার চুল ক্রমাগত কমতে থাকে। সোজাভাবে বললে, শরীর সুস্থ থাকলে, নতুন চুল গজানোর প্রক্রিয়া বাধাহীনভাবে চলতে থাকে। কিন্তু শরীর অসুস্থ হলে, এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তখন চুল পড়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে।

কারণ ৪: বংশগত কারণ

প্রিয় শ্রোতা, বংশগত কারণেও আমাদের মাথার চুল পড়তে পারে, সৃষ্টি হতে পারে টাক। আপনার বাবার মাথায় টাক আছে? তাহলে আপনার মাথায় টাক পড়ার সমূহ সম্ভাবনা আছে। এ সমস্যা সাধারণত পুরুষদের ক্ষেত্রে দেখা যায়। নারীরা এ থেকে মোটামুটি মুক্ত বলা চলে।

কারণ ৫: বদভ্যাস

হ্যাঁ, বদভ্যাসই বলবো। আপনি যদি নিয়ম করে রাত জাগেন, রাত জেগে কম্পিউটার গেমস্ খেলেন বা জীবনযাপনের ক্ষেত্রে অন্য যেকোনো ধরনের অনিয়ম করেন, একে বদভ্যাসই বলতে হবে। আর এ ধরনের বদভ্যাস থাকলে, আপনার চুল পড়ার আশঙ্কা বাড়বে। কারণ, প্রতিনিয়ত রাত জাগলে কিডনির ওপর চাপ পড়ে এবং কিডনির ওপর চাপ পড়লে চুল পড়ার আশঙ্কা বাড়ে বলে বিশেষজ্ঞদের অভিমত। সুতরাং পুরুষ বন্ধুরা, রাত জাগার ব্যাপারে সাবধান!















চুল পড়ার কারণগুলোতো আমরা আলোচনা করলাম। এখন চুলের যত্নে করণীয় সম্পর্কে বিশেষজ্ঞদের ৬টি পরামর্শ নিয়ে আলোচনা করবো আমরা।

পরামর্শ ১: অনিয়ম এড়িয়ে চলুন

চুলের যত্নে জীবনযাপনের ক্ষেত্রে সবধরনের অনিয়ম এড়িয়ে চলুন। নিয়মমাফিক খাওয়া-দাওয়া করুন, ব্যায়াম করুন, বিশ্রাম করুন, সময়মতো ঘুমান এবং সময়মতো জেগে উঠুন। ইংরেজিতে একটি কথা আছে: আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, কিপস আ পারসন হেল্দি, ওয়েল্দি অ্যান্ড ওয়াইজ। আশা করা যায়, এতে আপনার চুলও স্বাস্থ্যবান থাকবে।

পরামর্শ ২: তেজস্ক্রিয় পদার্থ থেকে যথাসম্ভব দূরে থাকুন

কম্পিউটার, টেলিভিশন এবং মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে একটা নির্দিষ্ট মাত্রায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। তো, এসব যন্ত্রপাতি যথাসম্ভব কম ব্যবহার করুন। তেজস্ক্রিয় পদার্থ শরীরের অন্যান্য অঙ্গের পাশাপাশি চুলের জন্যও ক্ষতিকর।

পরামর্শ ৩: পুষ্টিকর খাবার খান

নিয়মিত পুষ্টিকর খাবার খান। যেমন পর্যাপ্ত ফল এবং ভিটামিনযুক্ত খাবার। তা ছাড়া, চুলের যত্নে কালো তিলের বীজ, কালো চাল, কালো মটরশুটি ইত্যাদি খেতে পারেন। পরিমিত শাকসবজিও খাবেন।

পরামর্শ ৪: চুলের সাজগোজ কম করুন

এ প্রসঙ্গে খুব বেশি কথা না-বললেও চলে। চুলের সাজগোজ কম করা ভালো। বিশেষ করে চুলে রঙ করার ব্যাপারে পরিমিতিবোধের পরিচয় দিতে হবে। এসব ক্ষেত্রে মাথার স্কাল্প ক্ষতিগ্রস্ত হয়। আর মাথার স্কাল্প ক্ষতিগ্রস্ত হওয়া মানে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হওয়া। আরেকটি কথা, মাথার ত্বক সবসময় পরিচ্ছন্ন রাখা চাই। তাতে খুসকি থেকে রেহাই পাওয়া যাবে। সপ্তাহে তিন বার ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এর বেশি শ্যাম্পু ব্যবহার না করাই ভালো।

পরামর্শ ৫: শরীর অসুস্থ হলে দ্রুত চিকিত্সকের শরণাপন্ন হোন

একটা কথা সবাইকে বলতে চাই যে, শরীরে কোন রোগ থাকলে, যত তাড়াতাড়ি সম্ভব চিকিত্সা নেওয়া উচিত। শরীর সুস্থ থাকলে, আমাদের মাথার চুলও সুস্থ থাকবে; আর শরীর অসুস্থ থাকলে চুলও অসুস্থ হয়ে পড়তে পারে।

পরামর্শ ৬: শরীরের ওজন স্বাভাবিক রাখুন
ওজন স্বাভাবিক থাকলে আমাদের অসুস্থ হবার আশঙ্কা অনেক কমে যায়। তাই, শরীরের ওজন ঠিক রাখতে হবে। হ্যা, শরীরের ওজন স্বাভাবিক রাখার সাথে চুলের স্বাস্থ্য ভালো থাকার একটা সম্পর্ক আছে বৈকি!

No comments