জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা ২৫৬! সর্বাধিক রান ধাওয়ানের! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা ২৫৬! সর্বাধিক রান ধাওয়ানের!

আজ মুম্বাইতে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ, যেখানে টসে জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও, ১ বল বাকী থাকতেই সব উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ২৫৫ রান, অর্থাৎ জয়ের জন্য অজি বা…


আজ মুম্বাইতে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ, যেখানে টসে জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও, ১ বল বাকী থাকতেই সব উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ২৫৫ রান, অর্থাৎ জয়ের জন্য অজি বাহিনীকে ২৫৬ রান করতে হবে।

এদিন ভারতীয় দলের হয়ে ওপেন করতে নামেন পুরনো জুটি রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। দলের ১৩ রানে মিচেল স্টার্কের বলে আউট হন হিটম্যান ব্যাক্তিগত ১০ রানে, এরপর প্রথাগতভাবে ব্যাটে নামেননি বিরাট কোহলি। তিনি লোকেশ রাহুলকে পাঠান ধাওয়ানের সঙ্গ দিতে। দ্বিতীয় উইকেটে রাহুল-ধাওয়ান জুটি ১২১ রান যোগ করেন। ১৩৪ রানের মাথায় অ্যাশটন অ্যাগারের বলে ব্যাক্তিগত ৪৭ রানে আউট হন লোকেশ রাহুল। এরপর ব্যাটে আসেন অধিনায়ক কোহলি। দলের ১৪০ রানের মাথায় প্যাট কামিন্সের বলে ব্যাক্তিগত ৭৪ রানে আউট হন শিখর ধাওয়ান। ৫ম উইকেটে নামেন শ্রেয়স আইয়ার। কিন্তু দলের ১৫৬ রানে অধিনায়ক কোহলি ব্যাক্তিগত ১৬ রানে কট এন্ড বোল্ড হন য্যাম্পার বলে। এরপর ৬ষ্ঠ উইকেটে শ্রেয়সকে সঙ্গ দিতে আসেন রিষভ পন্থ। দলের ১৬৪ রানে  স্টার্কের বলে ব্যাক্তিগত ৪ রানে আউট হন শ্রেয়স আইয়ার। সপ্তম উইকেটে আসেন রবীন্দ্র জাদেজা।




 প্নথ-জাদেজা জুটি দলকে ৪৯ রানের জুটি উপহার দিলে, ২১৩ রানে ষষ্ঠ উইকেটে আউট হন রবীন্দ্র জাদেজা ব্যাক্তিগত ২৫ রানে কেন রিচার্ডসনের বলে। এরপরে পান্থকে সঙ্গ দিতে আসেন শার্দূল ঠাকুর। দলের ২১৭ রানে সপ্তম উইকেটে ব্যাক্তিগত ২৮ রানে প্যাট কামিন্সের বলে আউট হন রিষভ পন্থ। অষ্টম উইকেটে ব্যাটে আসেন মহম্মদ সামি। ২২৯ রানে স্টার্কের বলে আউট হন শার্দূল ঠাকুর  ব্যাক্তিগত ৪ রানে, নবম উইকেটে আসেন কুলদ্বিপ যাদব। এরপর সামি-যাদব জুটি ২৬ রান যোগ করলে কুলদ্বিপ যাদবকে ব্যাক্তিগত ১৭ রানে রান আউট করেন স্টিভ স্মিথ।  শেষ উইকেটে আসেন বুমরাহ। তবে ব্যাক্তিগত ১০ রানে মহম্মদ সামিকে আউট করেন কেন রিচার্ডসন, জস্প্রিত বুমরাহ ব্যাক্তিগত ০ রানে নট আউট থাকেন।

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৩টি, প্যাট কামিন্স, কেন রিচার্ডসন ২ টি করে উইকেট নেন, এবং অ্যাশটন অ্যাগার ও জ্যাম্পা ১টি করে উইকেট নেন।
ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার শিখর ধাওয়ান। 

No comments