সাধারণ মানুষের বিনোদনের জন্যই যে সিনেমা বা চলচ্চিত্রের জন্ম, একাধারে সেই পন্থা আজ পৃথিবীর অন্যতম বড় শিল্পে পরিণত হয়েছে। প্রথম দিকে তথ্য চিত্র, স্বল্প দৈর্ঘ্যের ছবি থেকে ফিচার ছবি রাস্তাটা সুগম ছিল না মোটেই, এর সাথে ক্যামেরার উন্নতি, সম্পাদনার উন্নতিতে আজ সেই সিনেমা পরিণত হয়েছে বৃহৎ শিল্পে।
অনেকেই আছেন যারা ভালো গল্প বলতে পারেন,তা দেখতে পারেন। কিন্তু হয়তো বা বাংলা ছবির ক্ষেত্রে মূলধনটা অন্যতম সমস্যা বলে অনেক নতুন পরিচালক, গল্প বলিয়েরা তাদের স্বপ্নকে পূর্ণতা দিতে পারেন না, উল্টে ভালো অনেক বাংলা সিনেমা হলের অভাবে চলে না বেশিদিন। সেই জায়গা থেকে ইউটিউবের আগমন সেই সমস্ত গল্প বলিয়েদের করে দিয়েছে নতুন প্ল্যাটফর্ম। আজ সেই প্ল্যাটফর্মে ভর করেই পশ্চিমবঙ্গ তথা দেশ বিদেশের নানা নতুন দীর্ঘ বা ছোট ছবির জোয়ার দেখা যায়।

আজ কলকাতার এমনই এক ছোট দলকে নিয়ে কথা বলবো, কলেজ থেকে ইউটিউব চ্যানেল করে যাদের বেড়ে ওঠা, খুব বড় না হলেও, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দিয়ে পুরস্কার পেয়ে যৎ সামান্য পরিচিতি, তবে তাদের মূল লক্ষ্য মানুষকে তাদের কিছু চিন্তাভাবনা ধারণা দেখানো - আবৃত্ত প্রোডাকশন।
ইউটিউবে তাদের ৮টি ছবি আছে, যার মধ্যে একটি আইলিডওস্কোপ ২.০ থেকে স্পেশাল জুড়ি এওয়ার্ড, এছাড়াও অন্যান্য কয়েকটি ছবি ইন্টারন্যাশনাল মডেল এন্ড মুভি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রাপ্ত। তাদের একটি তথ্যচিত্র আছে বাংলার অন্যতম বিখ্যাত ব্যান্ড চন্দ্রবিন্দু-কে নিয়ে।
এবার তারা ওয়েব সিরিজের পথে, সমকালীন জোয়ারে তারাও গা ভাসিয়ে আনছে তাদের এই নতুন প্রয়াস - "ধুতরা FOOL"। আজ মুুক্তি পেল তাদের এই সিরিজের প্রথম এপিসোড - কোক পার্টি।

ইটিউবে গিয়ে Abritto Production লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এই ছবি প্রেমিকদের নতুন ওয়েব সিরিজ ও আগের গল্প গুলি।
https://www.youtube.com/channel/UCOqAfLcCC3hgph_lLxoSmuQ

No comments