বিশ্বের মাত্র ৪০ জনের শরীরে রয়েছে যে গ্রুপের রক্ত! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্বের মাত্র ৪০ জনের শরীরে রয়েছে যে গ্রুপের রক্ত!

নেগেটিভ গ্রুপের রক্ত যাদের, বিপদের সময় তাদের রক্ত খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় আত্মীয়-পরিজনদের। কিন্তু এমন কোনও রক্তের গ্রুপের কথা জানেন, যে গ্রুপের মানুষের সংখ্যা গোটা পৃথিবীতে সর্বসাকুল্যে পঞ্চাশ জনেরও কম। অবিশ্বাস্য হলেও…

নেগেটিভ গ্রুপের রক্ত যাদের, বিপদের সময় তাদের রক্ত খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় আত্মীয়-পরিজনদের। কিন্তু এমন কোনও রক্তের গ্রুপের কথা জানেন, যে গ্রুপের মানুষের সংখ্যা গোটা পৃথিবীতে সর্বসাকুল্যে পঞ্চাশ জনেরও কম। অবিশ্বাস্য হলেও এটিই বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ। রক্তের এই গ্রুপ ‘গোল্ডেন ব্লাড’ নামে পরিচিত।

১৯৬১ সালে প্রথম এই গ্রুপের রক্তের সন্ধান পাওয়া যায়। তার পর থেকে এ পর্যন্ত বিশ্বে মাত্র ৪০ জন মানুষের মধ্যে ‘গোল্ডেন ব্লাড’-এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এই ধরনের রক্ত বিরল হওয়ার কারণে এই গ্রুপটির নাম দেওয়া হয়েছে ‘গোল্ডেন ব্লাড’। এই ‘গোল্ডেন ব্লাড’-এর অধিকারীদের মধ্যে ৯ জন নিয়মিত রক্ত দান করেন।

বর্তমানে গোটা বিশ্বের জনসংখ্যা প্রায় ৮০০ কোটি (৭.৬ বিলিয়নের বেশি)। জানা গেছে, বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে গত ৫৭ বছরে এমন ৪০ জনকে পাওয়া গেছে, যাদের শরীরে এই বিরল গ্রুপের রক্ত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গোল্ডেন ব্লাডের অধিকারীরা যে কোনও গ্রুপের মানুষকে রক্ত দিতে পারেন তবে সবার থেকে রক্ত নিতে পারেন না। তাই চিকিৎসকদের মতে, বিরল এই ব্লাড গ্রুপের অধিকারী যে সব মানুষ রয়েছেন, তাদের খুব সাবধানে জীবন যাপন করা জরুরি।

No comments