নেহা কক্কড়কে ইন্ডিয়ান আইডলের মঞ্চে আচমকাই আগ্রাসী চুমু এক প্রতিযোগীর - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নেহা কক্কড়কে ইন্ডিয়ান আইডলের মঞ্চে আচমকাই আগ্রাসী চুমু এক প্রতিযোগীর

জনপ্রিয় রিয়ালিটি শো 'ইন্ডিয়ান আইডল ১১' ফিরে এসেছে ফের টেলিভিশনের পর্দায়। সেখানে বিচারকের ভূমিকায় এবারে রয়েছেন গায়িকা নেহা কক্কড়ও। সম্প্রতি অডিশন চলাকালীন এক প্রতিযোগীর আচমকা চুমু খাওয়ার কাণ্ডে রীতিমতো আতঙ্কিত নেহা। ভিডিও…

জনপ্রিয় রিয়ালিটি শো 'ইন্ডিয়ান আইডল ১১' ফিরে এসেছে ফের টেলিভিশনের পর্দায়। সেখানে বিচারকের ভূমিকায় এবারে রয়েছেন গায়িকা নেহা কক্কড়ও। সম্প্রতি অডিশন চলাকালীন এক প্রতিযোগীর আচমকা চুমু খাওয়ার কাণ্ডে রীতিমতো আতঙ্কিত নেহা। ভিডিওতে দেখা গিয়েছে ওই প্রতিযোগী নেহাকে জোর করে জড়িয়ে ধরে গালে চুমু খান। 

শো-এর চ্যানেল থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে অডিশনের রাউন্ডে এক প্রতিযোগী হাতে অনেক উপহার ও টেডি বিয়ার নিয়ে মঞ্চে আসেন। রাজস্থানী পোশাক পরে এসেছিলেন ওই প্রতিযোগী। তিনি স্টেজে এসেই নেহাকে চিনতে পারার কথা বলেন। নেহাও তাঁর কথা শুনে মঞ্চে চলে যান। এর পরেই দেখা যায় নেহাকে রীতিমতো জাপটে ধরে গালে চুমু খান তিনি। 

নেহা ভেবেছিলেন, তিনি যেহেতু এর আগেও তাঁর সঙ্গে একবার পরিচিত হয়েছিলেন সে কারণে ওই উপহারগুলি দিয়ে তাঁকে জড়িয়ে ধন্যবাদ জানাবেন। কিন্তু সেটি করতে গিয়েই আচমকা নেহাকে জড়িয়ে গালে চুমু খেয়ে নেন ওই প্রতিযোগী। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে নেহার ফ্যানেরা এর নিন্দা করেছেন। তাঁদের দাবি, এভাবে কাউকে বিনা সম্মতিতে চুমু খাওয়া যৌন হেনস্থারই সামিল। নীচের ভিডিওতে দেখুন পুরো ব্যাপারটি-

No comments