প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভূত হল মৃত ব্যক্তির আত্মা যা জীবিত ব্যক্তিদের সামনে দৃশ্য, আকার গ্রহণ বা অন্য কোনো উপায়ে আত্মপ্রকাশ করতে সক্ষম। ভৌতিক অভিজ্ঞতার গল্প প্রায়শই শোনা যায়। এই সকল বিবরণীতে ভূতকে নানাভাবে বর্ণনা করা হয়েছে: কখন অদৃশ্য বা অস্বচ্ছ বায়বীয় সত্ত্বায়, কখনও বা বাস্তবসম্মত সপ্রাণ মানুষ বা জীবের আকারে।
আজ ৭ ফুট লম্বা ভূতের খবর জানাবো। ভূতের কারণেই তাঁর প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। ভূতের দাপটেই তাঁর জীবন আজ দুর্বিষহ। তিনি মুক্তি চান এই ভয়াবহ জীবন থেকে। এমনটাই জানাচ্ছেন ৩৭ বছরের এড বুকার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্সের বাসিন্দা এডের দাবি, তিনি এক ভূতুড়ে বাড়ি থেকে ভূত তাড়ানোর রিচুয়ালে অংশ নেন। তার পরে থেকেই এক ৭ ফুট লম্বা ভূত তাঁর পিছু নেয়।
এডের মতে, এই ভূত এক সার্কাস রিংমাস্টারের। তিনি ওই এগজরসিজমে অংশ নেওয়ার পরে সেই প্রেতাত্মা তাঁর বাড়ি পর্যন্ত ধাওয়া করে। তাঁর নিজের বাড়ির বারান্দায় সেই তালঢ্যাঙা ভূতকে তিনি কেবল স্বচক্ষে ঘোরাফেরা করতে দেখেনইনি, তার ছবিও তিনি তুলে রেখেছেন।
ভূত যবে থেকে তাঁর পিছু নেওয়া শুরু করে, তবে থেকে তিনি বিভিন্ন অসুখ-বিসুখে ভুগতে সুরু করেন। ক্রমে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়ে। তাঁর প্রেমিকাকেও ভূত জ্বালাতে আরম্ভ করায়, প্রেমিকা ডোনা হল তাঁকে ছেড়ে চলে যান।
এড মাঝে মাঝেই ভূতের দ্বারা আক্রান্ত হন। তাঁর দেহে প্রায়শ ক্ষতচিহ্ন দেখা যায়। কোনও সাংঘাতিক বিপদের আশঙ্কায় তিনি সর্বদা কাঁটা হয়ে থাকেন। সব সময়েই এক অবসাদ তাঁকে ছেয়ে থাকে। বাড়ি ফিরলে তা যেন অনেকটাই বেড়ে যায়।
এক গোস্ট হান্টিং গ্রুপের সদস্য হিসেবে এড বেশ কিছু এগজরসিজমে অংশ নিয়েছেন। কিন্তু হর্সহ্যামের এক হানাবাড়িতে অভিযান চালাতে গিয়েই বিপত্তি ঘটে। সেখান থেকেই এই ভূত তাঁর পিছু নেয়। তিনি একা নন, তাঁর বন্ধুরাও এই লম্বু ভূতকে দেখেছেন বলে জানাচ্ছেন এড। ভূত বেশির ভাগ সময়ে তাঁর সঙ্গেই থাকে।

No comments