জলে শুয়ে, ম্যানহোলে ঢুকে ভোট প্রার্থনা! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জলে শুয়ে, ম্যানহোলে ঢুকে ভোট প্রার্থনা!

পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘিরে দেশজুড়ে চলছে উন্মাদনা। সেই উন্মাদনায় এমন কিছু নেই যা সম্ভাব্য প্রার্থীরা করছেন না। তবে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালিয়ে রীতিমতো আলোচনায় এসেছেন দেশটির এক রাজনীতিক। করাচির এই রাজনীতিক তার নির্ব…

পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘিরে দেশজুড়ে চলছে উন্মাদনা। সেই উন্মাদনায় এমন কিছু নেই যা সম্ভাব্য প্রার্থীরা করছেন না। তবে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালিয়ে রীতিমতো আলোচনায় এসেছেন দেশটির এক রাজনীতিক।
করাচির এই রাজনীতিক তার নির্বাচনী এলাকার ভোটারদের আকর্ষণে শুয়ে পড়ছেন পানিতে, জঙ্গলে, খানাখন্দে, রাস্তার ম্যানহোলে।

তার এমন কার্যক্রম এরই মধ্যে অনলাইনে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। শহরের ময়লার ভাগাড়, রাস্তাঘাটে জমে থাকা জল ও অকার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভোটারদের কাছে তুলে ধরতে অভিনব সব পন্থা বেছে নিয়েছেন করাচির আয়াজ মেমম মোতিওয়ালা।

আম আদমি পাকিস্তান দলীয় এই প্রার্থী ময়লার স্তূপের ওপর শুয়ে ও ম্যানহোলের ভেতর ঢুকে, রাস্তায় জমাবদ্ধ জলের ওপর বসে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিচ্ছেন। পরে এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তিনি, যা রীতিমতো ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তার উদ্ভট এমন নির্বাচনী প্রচারণার লক্ষ্য হচ্ছে এলাকার মানুষজনের মন গলিয়ে ভোট নিজের থলেতে ভরা এবং একমাত্র তিনিই এলাকার মানুষের ভোগান্তি বুঝতে পারেন, সেটির জানান দেয়া। তবে বর্তমান ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলগুলোকেও আক্রমণ করছেন তিনি।

পাঞ্জাবি-পায়জামা পরা এই প্রার্থীর একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, রাস্তায় জমে থাকা জলে বসে পাকিস্তানের পতাকা হাতে বক্তব্য দিচ্ছেন তিনি। নিজের ফেসবুক পেজ থেকেও লাইভে প্রচার করেছেন সেই বক্তব্য।

ভিডিওতে দেখা যায়, রাস্তায় জমে থাকা জল পান করছেন তিনি। এ সময় পতাকা হাতে জলে শুয়ে ছবি তোলার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। ছবি তোলার সময় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বিজয় চিহ্ন প্রদর্শন করেন মেমম। তার অভিনব এই নির্বাচনী প্রচারণা এমন একসময় চালানো হচ্ছে, যখন করাচিতে তীব্র জলের সংকট চলছে।

No comments