ফেসবুকর পাসওয়ার্ড না দেয়ায় জেল! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফেসবুকর পাসওয়ার্ড না দেয়ায় জেল!

স্কুলে পড়ুয়া এক কিশোরীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগে সন্দেহভাজন এক ব্রিটিশ নাগরিক ফেসবুক পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানানোয় তাকে জেলে পাঠানো হয়েছে। খুনের তদন্তের স্বার্থে স্টেফেন নিকলসন নামের ওই ব্যক্তির ফেসবুক পাসওয়ার্ড চেয়েছিল পুলি…

স্কুলে পড়ুয়া এক কিশোরীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগে সন্দেহভাজন এক ব্রিটিশ নাগরিক ফেসবুক পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানানোয় তাকে জেলে পাঠানো হয়েছে। খুনের তদন্তের স্বার্থে স্টেফেন নিকলসন নামের ওই ব্যক্তির ফেসবুক পাসওয়ার্ড চেয়েছিল পুলিশ। পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানানোয় খুনের তদন্তে বাধা দেয়া হয়েছে বলে দাবি পুলিশের- খবর আইএএনএসের।

চলতি বছরের ২৬ জুলাই লুসি হিউ নামের ১৩ বছর বয়সী কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। খুন করার আগে সন্দেহভাজন ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে লুসিকে কোনো ব্যক্তিগত বার্তা পাঠানো হয়েছিল কিনা তা জানতেই তার ফেসবুক পাসওয়ার্ড চাওয়া হয়। রেগুলেশন অব ইনভেস্টিগেটরি পাওয়ারস অ্যাক্ট (আরআইপিএ)-এ নিকলসনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

পুলিশকে তিনি বলেন, ব্যক্তিগত ফেসবুক বার্তার অ্যাকসেস দিলে গাঁজাবিষয়ক তথ্য ফাঁস হতে পারে। তার এ দাবিকে ‘পুরোপুরি অনুপযুক্ত’ বলেছেন বিচারক। এতে তাকে ১৪ মাসের জেল দেয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরআইপিএ অনুযায়ী তদন্তের স্বার্থে সন্দেহভাজনের ফোন, কম্পিউটার বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসের পাসওয়ার্ড নেয়ার ক্ষমতা রয়েছে পুলিশের। এতে অস্বীকৃতি জানালে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। নিকলসনের বিরুদ্ধে অন্য মামলা আনা হবে কিনা তা ২৭ অক্টোবর জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

No comments