১ হাজার গাছ লাগিয়ে শাশুড়ির জন্মদিন পালন করলেন নায়িকা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১ হাজার গাছ লাগিয়ে শাশুড়ির জন্মদিন পালন করলেন নায়িকা

যে কোনো মানুষের জীবনেই জন্মদিনটা বিশেষ। এই দিনটিকে আরও বিশেষ করে রাখার জন্য কত আয়োজনই তো হয়। কাছের মানুষেরা প্রিয়জনের জন্মদিনে রাখতে চান নানা চমক।


তেমনই এবার শাশুড়ি মায়ের জন্মদিন পালন করতে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের এক স…

যে কোনো মানুষের জীবনেই জন্মদিনটা বিশেষ। এই দিনটিকে আরও বিশেষ করে রাখার জন্য কত আয়োজনই তো হয়। কাছের মানুষেরা প্রিয়জনের জন্মদিনে রাখতে চান নানা চমক।


তেমনই এবার শাশুড়ি মায়ের জন্মদিন পালন করতে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা জুহি চাওলা। তার শাশুড়ি সুনয়নার জন্মদিন উপলক্ষে ১ হাজার চারাগাছ লাগিয়েছেন নায়িকা।

জুহির এমন উদ্যোগে চমকে গেছেন তার ভক্তরা। গাছ লাগিয়েও যে জন্মদিন পালন করা যেতে পারে এই চিন্তা সহজে কারও মাথায় আসার কথা নয়।

জুহি চাওলা সম্প্রতি তার শাশুড়ির একটি ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‌‌‌‌‌‘আমার শাশুড়ি মায়ের জন্মদিনে ১০০০ চারাগাছ লাগালাম। ঈশ্বরের কৃপা কামনা করি। যখনই আমার মনে হয়েছে আমার পৃথিবী ফুরিয়ে আসছে, তখনই আমার পাশে সবসময় থাকতেন তিনি।’

১৯৯৫ সালের অভিনেত্রী জুহি চাওলা ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন। জুহি চাওলা এবং জয় মেহতার দুই সন্তান। জাহ্নবি মেহতা এবং অর্জুন মেহতা। ১৯৮৬ সালে ‘সলত্নত’ চলচ্চিত্র দিয়ে বলিউডে জুহির অভিষেক হয়। তারপরে একের পর এক সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নেন।

No comments