এক ট্রাক চালক হলেন ২৫০০ কোটি টাকার মালিক! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এক ট্রাক চালক হলেন ২৫০০ কোটি টাকার মালিক!

যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি মাত্র কয়েক দিন আগে ট্রাক চালাতেন। কিন্তু এখন তিনি কোটিপতি। শুধু কোটিপতিই নন, রীতিমতো ২৫০০ কোটি টাকার মালিক! যুক্তরাষ্ট্রে সম্প্রতি এক লটারি জিতে তার ভাগ্যের চাকা ঘুরে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বা…



যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি মাত্র কয়েক দিন আগে ট্রাক চালাতেন। কিন্তু এখন তিনি কোটিপতি। শুধু কোটিপতিই নন, রীতিমতো ২৫০০ কোটি টাকার মালিক! যুক্তরাষ্ট্রে সম্প্রতি এক লটারি জিতে তার ভাগ্যের চাকা ঘুরে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দা ডেভিড গত ২৬ ডিসেম্বর ট্রাকে গ্যাস ভরতে গিয়ে ৫ ডলার দিয়ে কিছু লটারির টিকিট কিনেছিলেন। কিন্তু তারপরেই অসুস্থ হয়ে পড়ায় আর তার পক্ষে ওই লটারির নম্বর মিলিয়ে দেখা সম্ভব হয়নি।



কিন্তু এরই মধ্যে লটারির পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিজয়ী ব্যক্তিরে জন্য জ্যাকপট ঘোষণা করা হয়েছে ২৯৮ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৫শ কোটি টাকা। কিছুদিন পরে তার বন্ধু তাকে ফোন করে জানান যে, এবারের লটারির বিজয়ী টিকিটটি বিক্রি হয়েছে ওই গ্যাস স্টেশন থেকেই। তখনও নিজের ভাগ্যের ওপরে অতটা ভরসা করতে পারেননি জনসন। জেতেননি ভেবে মিলিয়েও দেখেননি নিজের টিকিটের নম্বর।



 কিন্তু গত ২৫ জানুয়ারি নিজের টিকিটের নম্বর মিলিয়ে চোখ কপালে ওঠে তাঁর। দেখেন যে, পাওয়ার বল নামে পরিচিত লটারির জ্যাকপট জিতেছেন তিনি। তবে আবেগ বশে রেখেছিলেন ডেভিড। সঙ্গে সঙ্গে পুরস্কার দাবি করে বসেননি তিনি। বরং লটারির টিকিটটি যত্ন করে রেখে দিয়েছিলেন যাতে সেটি হারিয়ে না যায়। এই টাকা দিয়ে সে মেয়ের জন্য নিউইয়র্কে একটি বাড়ি ও স্ত্রী জন্য একটি লাল পোর্শে গাড়ি কিনতে চায়।


   ভি/ডি  

No comments