কি ভাবে দূরে রাখবেন গলা খুসখুস, নাক ঘড়ঘড়, জ্বরজ্বর ভাব? - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কি ভাবে দূরে রাখবেন গলা খুসখুস, নাক ঘড়ঘড়, জ্বরজ্বর ভাব?

আপনার কি নাক বন্ধ, গলা ঘড়ঘড়, বুকে কফ, গা হাত পা ব্যথা, আর অবশ্যই জ্বর।  এর জন্য অ্যান্টিবায়োটিক খেতে খেতে ক্লান্ত হওয়ার খুব প্রয়োজন নেই। নিজের এবং অন্য কারও যদি এই সমস্যা হয়, তাহলে ঘরোয়া কিছু উপায় জেনে রাখুন মুক্তি পেতে। আদা, …





আপনার কি নাক বন্ধ, গলা ঘড়ঘড়, বুকে কফ, গা হাত পা ব্যথা, আর অবশ্যই জ্বর।  এর জন্য অ্যান্টিবায়োটিক খেতে খেতে ক্লান্ত হওয়ার খুব প্রয়োজন নেই। নিজের এবং অন্য কারও যদি এই সমস্যা হয়, তাহলে ঘরোয়া কিছু উপায় জেনে রাখুন মুক্তি পেতে। আদা, পেঁয়াজ, মধু, গোলমরিচ, ঘি তো আমাদের সকলেরই ঘরে থাকে।  যখন আপনি জ্বর জ্বর ভাবে ক্লান্ত, শরীর বেশ ভার ভার লাগছে কারণ বুকে কফ বসে রয়েছে।






একটা পেঁয়াজকে গোল করে কিছুটা কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখুন ৫ থেকে ৬ ঘণ্টা।  তারপর, সেই ভেজানো পেঁয়াজ বেটে সেই পেঁয়াজের পেস্টটা পরপর কদিন খান।  দেখবেন আপনার সর্দি কাশি আর নেই।  আর শুধু শুধু পেঁয়াজ খেতে ভালো না লাগলে, অবশ্যই আপনি এতে কিছুটা মধু মিশিয়ে নিতে পারেন।  এই মধু আর পেঁয়াজের পেস্ট আপনার গলা খুসখুস থেকে নাকবন্ধ, সবই সারিয়ে ফেলবে সহজেই।  তবে অবশ্যই এক্ষেত্রে পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ।  রোজ এক চা চামচই যথেষ্ট।  বেশি বেশি খেয়ে ফেলবেন না।





পেঁয়াজ খেতে ইচ্ছে না করলে, বাড়িতে থাকা ঘি-য়ের সাথে যদি আপনি একটু গোলমরিচ মিশিয়ে খেতে পারেন, তাহলেও কিন্তু এই গা হাত পা ব্যথা, গলা ধরার সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন।  গোলমরিচের ঝাল সহ্য না হলে, আদাকুচির সাথে অল্প নুন মিশিয়ে খেয়ে দেখুন, তাতেও কিন্তু সমস্যা কম হয় অনেক সময়ে। 






ভি-ডি-২

No comments