কাশ্মীর নিয়ে পাকিস্তানের কাছে বিশেষ আবেদন ভারতের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাশ্মীর নিয়ে পাকিস্তানের কাছে বিশেষ আবেদন ভারতের

ভারত কেন্দ্রের ‘কাশ্মীর সিদ্ধান্ত’-এর পালটা হিসেবে পাকিস্তান যে পদক্ষেপ করেছে তা পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তানের কাছে বিশেষ আবেদন করল। সেই সঙ্গে এ-ও জানিয়ে দিল, ভারত নিজের অভ্যন্তরীণ বিষয়ে কী করবে, কী করবে না, সেটা ভারতের নিজ…



ভারত কেন্দ্রের ‘কাশ্মীর সিদ্ধান্ত’-এর পালটা হিসেবে পাকিস্তান যে পদক্ষেপ করেছে তা পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তানের কাছে বিশেষ আবেদন করল। সেই সঙ্গে এ-ও জানিয়ে দিল, ভারত নিজের অভ্যন্তরীণ বিষয়ে কী করবে, কী করবে না, সেটা ভারতের নিজস্ব বিষয়। বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক হ্রাস করা-সহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।



 দুই দেশের ব্যবসাবাণিজ্য বাতিল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের নিযুক্ত ভারতীর রাষ্ট্রদূতকেও ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে একটি সবিস্তার বিবৃতি দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা দেখেছি পাকিস্তান কিছু একতরফা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলি যে বহির্বিশ্বের কাছে ভারতের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করার জন্য নেওয়া হয়েছে, সেটা বুঝতে বেশি অসুবিধা হয় না।” অসত্য তথ্য দিয়ে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করা হচ্ছে।



বিবৃতিতে বলা হয়েছে, “সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে যা কিছু করা হয়েছে সেটা ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয়। ভারতের সংবিধান একমাত্র ভারতেরই বিষয়। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে কোনো লাভ হবে না।” পাকিস্তানের কাছে আবেদন প্রসঙ্গে এই বিবৃতিতে বলা হয়েছে, “দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া হয় তার জন্য পাকিস্তানের কাছে আবেদন করা হচ্ছে।


  ভি/ডি 

No comments