আবার নতুন করে সংবাদ মাধ্যমে চর্চায়ে সুপারস্টার আমির খানের কন্যা ইরা খান। অনেকদিন ধরেই তার সম্পর্ক সংগীতশিল্পী মিশাল কিরপালানির সঙ্গে। একাধিকবার তাঁদের অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়ায়ে। এবার নতুন ছবি পোস্ট করলেন ইরা।
ম্প্রতি ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ডের সঙ্গে তোলা একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন ইরা খান। সেখানে দেখা যাচ্ছে, পেছন থেকে ইরাকে জড়িয়ে ধরেছেন মিশাল। তবে ক্যাপশন দেখে অনেক ভক্ত চমকে উঠেছেন। লেখা, ‘সবকিছু ঠিক হয়ে যাবে।’ প্রেমের গুঞ্জনে এর আগে বহুবার শিরোনাম হয়েছেন ইরা খান।
নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে গেছেন প্রেমিকের সঙ্গে ভ্রমণের ছবি। যদিও মুখ খোলেননি। তবে গত জুনে এই তারকাসন্তান সব জল্পনার অবসান করে নিশ্চিত করেন, মিশাল কিরপালানির সঙ্গেই প্রেম চলছে তাঁর।
No comments