অপরাজিতা ফুল দিয়ে তৈরি হয়েএই চা আপনাকে দিনভর তর তাজা রাখতে যথেষ্ট। নীল অপরাজিতা ফুল, ক্লিটোরিয়া টারনেটি থেকে তৈরি হয় নীল-চা। কষা স্বাদ ও নীল রঙের জন্য অনেকেই এই চা পছন্দ করে না ৷ কিন্তু এই চা-এর রয়েছে প্রচুর উপকারিতা । অ্যান্টি-অক্সিডেন্টের গুণে ভরপুর নীল-চা শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায়। নীল-চা লিভারে বাইল তৈরিতে সাহায্য করে।
এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ হজমে সাহায্য করে। বমি ভাব কাটানোর কাজেও আসে নীল-চা ৷ অ্যান্টি-গ্লাইসেটিন গুণের জন্য নীল-চা ত্বকের পক্ষে খুব ভালো। এর মধ্যে থাকা ফ্লাভনয়েড ত্বকে কোলাজেন তৈরি করে ইলাসটিসিটি বাড়ায়। বলিরেখা পড়তে দেয় না। অ্যান্থোসায়ানিন থাকায় চুল পড়ার সমস্যাতেও কাজ করে নীল-চা।
স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে হেয়ার ফলিকলের বৃদ্ধি ঘটায়। ডায়েবেটিস রোগীদের জন্য এ পানীয়টি বিশেষ উপকারী। চঞ্চলতা ও হতাশা কাটানোর এক দারুণ ওষুধ হতে পারে এই নীল-চা। সারা দিনের ক্লান্তি দূর করতে সকালের শুরুটা এক কাপ নীল-চা দিয়ে করা ভালো।
ভি-ডি-২
No comments