কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি-কচুর লতি রেসিপি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি-কচুর লতি রেসিপি

উপকরণ



চিংড়ি মাছ - আধা কাপ ভাপ দেওয়া কচুর লতি - ৪০০ গ্রাম তেজপাতা - ১টি রসুন-কুচি - ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো - ১ চা চামচ   লংকা গুঁড়ো ১ চা চামচ ধনে গুঁড়ো - আধা চা চামচ জিরা গুঁড়ো - আধা চা চামচ  সরষে বাটা - আধা চা-চামচ কাঁচা লংকা -…



উপকরণ



চিংড়ি মাছ - আধা কাপ ভাপ দেওয়া কচুর লতি - ৪০০ গ্রাম তেজপাতা - ১টি রসুন-কুচি - ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো - ১ চা চামচ   লংকা গুঁড়ো ১ চা চামচ ধনে গুঁড়ো - আধা চা চামচ জিরা গুঁড়ো - আধা চা চামচ  সরষে বাটা - আধা চা-চামচ কাঁচা লংকা - ৩টি পেঁয়াজকুচি - ১ টেবিল চামচ পেঁয়াজবাটা - ১ চা চামচ আদা বাটা - আধা চা চামচ রসুনবাটা - আধা চা চামচ নারকেল বাটা - ১ টেবিল চামচ কাঁঠালের বিচি - ১ কাপ (সেদ্ধ করা) লবণ -স্বাদ মতো তেল - পরিমাণ মতো




প্রণালি



প্রথমে একটি প্যানে তেল গরম করে নিন। এবার গরম তেলে তেজপাতা, রসুনকুচি, পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিন। এরপর এরমধ্যে পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, নারকেল ও সরষে বাটা, ধনে-জিরা-হলুদ-লংকা গুঁড়ো, লবণ ও সামান্য জল দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এবার এরমধ্যে চিংড়ি মাছ দিয়ে আরেকটু কষাতে হবে।





কাঁঠালের বিচি আর ভাপ দেওয়া কচুর লতি দিয়ে দিন এবার। ফালি করে গোটা তিনেক কাঁচা লংকা দিয়ে দিন। মাছ এবং লতি সেদ্ধ হয়ে গেলে একটু মাখামাখা করে নিতে হবে। এবার ১ টেবিল চামচ সরষে তেল দিয়ে একটু নেড়ে নামিয়ে পরিবেশন করুন।





ভি-ডি-২

No comments