টমেটো- ত্বক থেকে রোদে পোড়া ভাব দূর করতে টমেটো অনেক কাজে লাগে। পাশাপাশি এটি ব্ল্যাক হেডসও দূর করে। টমেটো ব্লেন্ড করে পুরো মুখে লাগান। ব্ল্যাক হেডসের পাশাপাশি মুখের কালচেভাব দূর হবে সহজেই।
গ্রিন টি- কেবল ওজন কমাতে নয় ত্বকের জন্যও বেশ উপকারী একটি উপাদান গ্রিন টি। আপনি যদি ব্ল্যাক হেডস সমস্যায় ভোগেন তবে সাহায্য নিন গ্রিন টি’র। জলে গ্রিন টি মিশিয়ে সেই জল দিয়ে মুখ ধুয়ে নিন। প্রতিদিন ঘুমানোর আগে এ কাজটি করুন। এতে ত্বকের বলিরেখা কমবে, সেসঙ্গে দূর হবে ব্ল্যাকহেডস।
অ্যালোভেরা জেল- ত্বকের যেকোনো সমস্যায় দারুণ কাজ করে অ্যালোভেরা। তাই ত্বক থেকে ময়লা পরিষ্কার করতে এবং ত্বককে রুক্ষতার হাত থেকে রক্ষা করতে অ্যালোভেরা ব্যবহার করুন। অ্যালোভেরার শ্বাস বের করে নাকের দুই পাশে ঘষুন। শুকানো অব্দি অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। ব্ল্যাক হেডস দূর হবে।
ডিম- ত্বক থেকে সহজে ময়লা দূর করতে সাহায্য করে ডিম। ব্যাক হেডস সমস্যায় এই উপাদানটা ব্যবহার করুন। একটি বাটিতে ডিমের সাদা আংশ আর মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ব্ল্যাক হেডসের ওপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর আলতো ঘষে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এই উপায় কাজে লাগালে ব্ল্যাক হেডস দূর হবে দ্রুত।
ভি-ডি-২
No comments