পাকিস্থানে সংখ্যালঘুদের অবস্থা খুব শোচনীয়। এর আগেও একাধিকবার পাকিস্তানের বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের ওপরে ধারাবাহিক নিপীড়ন চালানোর অভিযোগ উঠেছে। একবার ইউরোপীয় ইউনিয়ন সংখ্যালঘু নিপীড়নের অভিযোগের অভিযোগে পাকিস্তানের অনুদান বন্ধ করে দেবে বলে হুমকি দিয়েছিল।
অভিযোগ, পাকিস্তানে সংখ্যালঘুরা ভালো চাকরি পান না। তাঁদের ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়া হয় না। আরও নানাভাবে তাঁরা বৈষম্যের শিকার হন।
শুক্রবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বৈঠকে নিন্দা করা হল পাকিস্তানেরই। সেদেশে যেভাবে ধর্মীয় সংখ্যা লঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন, একযোগে তার নিন্দা করল আমেরিকা, ব্রিটেন ও কানাডা।

No comments