চাল কুমড়ার মোরব্বা রেসিপি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাল কুমড়ার মোরব্বা রেসিপি

উপকরণ:


চালকুমড়া ২ কেজি, চিনি ৭৫০ গ্রাম, অল্প পরিমাণ দারুচিনি ও এলাচ, কয়েকটা তেজপাতা, সামান্য ঘি।




প্রণালি:


ভালোভাবে পাকা চাল কুমড়া খোসা এবং বীজ ফেলে ২ ইঞ্চি পুরু করে লম্বা ফালি করতে হবে। এবার কাঁটা চামচ দিয়ে উভয় দিকে ভালো করে কেচ…





উপকরণ:


চালকুমড়া ২ কেজি, চিনি ৭৫০ গ্রাম, অল্প পরিমাণ দারুচিনি ও এলাচ, কয়েকটা তেজপাতা, সামান্য ঘি।




প্রণালি:


ভালোভাবে পাকা চাল কুমড়া খোসা এবং বীজ ফেলে ২ ইঞ্চি পুরু করে লম্বা ফালি করতে হবে। এবার কাঁটা চামচ দিয়ে উভয় দিকে ভালো করে কেচে নিন। পুরো কুমড়া কেচে নেয়া হলে ১ বা ৩ ইঞ্চি লম্বা করে ছোট ছোট আকার দিন।




এবার একটা পাত্রে জল দিয়ে কুমড়া গুলো হালকা ভাঁপিয়ে নিন। তারপর ঠান্ডা হলে কুমড়া যতটা পারা যায় চিপে জল ফেলে দিন। এবার আলাদা একটা কড়াইতে চিনি ঢেলে হালকা জল আর মসলায় অল্প আঁচে নাড়তে থাকুন। চিনি গলে জল হয়ে গেলে চিপে রাখা কুমড়ার টুকরো ছেড়ে দিন।





এবার একই আঁচে ধৈর্য ধরে নাড়তে থাকুন। জল শুকিয়ে কুমড়ার গায়ে আঠা হয়ে লেগে আসবে। প্রায় শুকিয়ে এলে নামিয়ে বড় ট্রেতে ঘি মাখিয়ে মোরব্বাগুলো আলাদা আলাদা করে পাশাপাশি রেখে ঠান্ড হতে দিন। এবার মোরব্বা পুরোপুরি ঠান্ডা হলে কাঁচের বয়ামে অনেক দিন সংরক্ষণ করা যাবে।





ভি-ডি-২

No comments