পর্ন দেখার জন্য কুপিয়ে নিজের ছেলের হাত কেটে ফেলেছেন ৪৫ বছর বয়সী এক বাবা। ১৯ বছর বয়সী ছেলের মোবাইল ফোনে অতিরিক্ত পর্ন ও সিনেমা দেখার আসক্তি তাড়াতে না পেরে এ কাজ করেন তিনি। ঘটনাটি তেলেঙ্গানা রাজ্যের।
তেলেঙ্গানা পুলিশের একজন কর্মকর্তা জানান, এ ঘটনায় অভিযুক্ত কাশেম কাইয়ুম কুরেশিকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তিনি আরো বলেন, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার পাহাদি শরীফ এলাকায়। ছেলে ঘুমন্ত অবস্থায় তার হাত কেটে ফেলেছেন ওই বাবা।
এদিকে কাইয়ুম কুরেশির অভিযোগ, তার ছেলে পর্ন এবং সিনেমা দেখার কারণে অসুস্থ হয়ে পড়ে। সে কারণে ঠিকমতো কাজও করতে পারতো না। বারবার বলেও ছেলে পর্ন দেখা বন্ধ না করায় তার হাত কেটে ফেলেন কুরেশি। হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। সেটা কোনোভাবেই আর স্বাভাবিক হবে না।
ভি/ডি
No comments