চুল ঘন কালো করার উপায় - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চুল ঘন কালো করার উপায়

প্রোটিন প্যাক চুলে অতিরিক্ত রোদ লাগলে চুল লালচে হয়ে যায়। সূর্যরশ্মির ক্ষতিকর উপাদান চুলের স্বাভাবিক রঙ নষ্ট করে দেয়। এক্ষেত্রে প্রোটিন প্যাক কাজ দেয়। উপকরণ ডিম ১ টা, ২ থেকে ৩ টি ভিটামিন ই ক্যাপসুল, ১ চামচ নারকেল তেল এবং হাফ কাপ …




প্রোটিন প্যাক চুলে অতিরিক্ত রোদ লাগলে চুল লালচে হয়ে যায়। সূর্যরশ্মির ক্ষতিকর উপাদান চুলের স্বাভাবিক রঙ নষ্ট করে দেয়। এক্ষেত্রে প্রোটিন প্যাক কাজ দেয়। উপকরণ ডিম ১ টা, ২ থেকে ৩ টি ভিটামিন ই ক্যাপসুল, ১ চামচ নারকেল তেল এবং হাফ কাপ টক দই। (চুল অনুযায়ী টক দইয়ের পরিমাণ বাড়ানো যেতে পারে) পদ্ধতি সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে ঘন পেস্ট বানান। এবার এটি পুরো চুলে লাগিয়ে রাখুন আধঘণ্টা। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একদিন করুন।





আমলকী চুলের বিভিন্ন সমস্যায় আমলকীর উপকারিতা বলার অপেক্ষা রাখে না। চুল পড়া নিয়ন্ত্রণ করার পাশাপাশি, চুল কালো করতেও এটি সমান উপকারী। উপকরণ ১ থেকে ২ টো আমলকী ও একটু নারকেল তেল পদ্ধতি প্রথমে আমলকী টুকরো করে নিন। এবার শুকিয়ে নিন। এবার নারকেল তেলের সঙ্গে শুকনো আমলকী বা আমলকী গুঁড়ো ভালো করে ফুটিয়ে নিন। এবার এই তেলটি পুরো চুলে লাগান। ২ ঘণ্টা রাখুন। সারারাত রাখতে পারলে আরও ভালো। সপ্তাহে দুবার করুন। 





পেঁয়াজ নতুন চুল গজাতে পেঁয়াজ সাহায্য করে এটা আমরা অনেকেই জানি। কিন্তু সেই সঙ্গে চুল কালো করার ক্ষেত্রেও পেঁয়াজের ভূমিকা রয়েছে এটা কি জানেন? দেখে নিন। উপকরণ ৩ থেকে ৪ চামচ পেঁয়াজের রস ও ১ চামচ লেবুর রস। পদ্ধতি একটা বড় পেঁয়াজ কেটে রস করে নিন। পেঁয়াজের রসের সঙ্গে বড় চামচের এক চামচ লেবুর রস মেশান। এবার এটি স্ক্যাল্পে লাগান। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার লাগান কাজ হবে। এটা নতুন চুল গজাতে সাহায্য করবে, সেই সঙ্গে চুল কালোও করবে।





তিল চুল খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে? তাহলে ব্যবহার করুন তিল। তিল চুল পাকা রোধ করতে সাহায্য করে। উপকরণ ১ চামচ তিল তেল ও ১ চামচ বাদাম তেল পদ্ধতি তিল তেল ও বাদাম তেল মিশিয়ে গরম করুন। ঠাণ্ডা হলে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। একঘণ্টা রেখে দিন। সারারাত রাখতে পারলে আরও ভালো। সপ্তাহে দুদিন করুন। চুল পেকে যাবার সমস্যা অনেকটাই কমবে।





ভি-ডি-২

No comments