পিছন দরজা দিয়ে ঢুকে পাহাড়ে অশান্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা, বললেন দিলীপ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পিছন দরজা দিয়ে ঢুকে পাহাড়ে অশান্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা, বললেন দিলীপ

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দলীয় কার্যালয়ে বসে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে দিলীপ ঘোষ। তিনি বলেন রাজ্য সরকার পাহাড়ে অশান্তি জিইয়ে রাখতে চাইছে। যেহেতু রাজ্য সরকারের কেউ সেখানে যেতে পারছেন…




 দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দলীয় কার্যালয়ে বসে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে দিলীপ ঘোষ। তিনি বলেন রাজ্য সরকার পাহাড়ে অশান্তি জিইয়ে রাখতে চাইছে। যেহেতু রাজ্য সরকারের কেউ সেখানে যেতে পারছেন না তাই তারা কেউ পাহাড়ের সমাধান চাইছেন না।



 তিনি দাবি করে আরও বলেন, বিজেপি সব সময়ই পাহাড়ের শান্তির পক্ষে কাজ করে যাচ্ছে। দার্জিলিংবাসীর সঙ্গে সঙ্গে বিজেপিও সব সময়ই পাহাড়ে স্থায়ী সমাধান চাইছে। সেখানকার মানুষদের সেন্টিমেন্টকে সব সময়ই বিজেপি সম্মান জানিয়ে এসেছে।



 দার্জিলিং এর মানুষ তৃণমুলকে ভোট না দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা মমতা বন্দোপাধ্যায়কে চাইছেন না। এরকম পরিস্থিতিতে পিছনের দরজা দিয়ে পাহাড়ে ঢুকে অশান্তি সৃষ্টির প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন বলে বিজেপি সভাপতি এদিন অভিযোগ করেছেন।


 ভি/ডি 

No comments