ত্বক পরিষ্কার করতে টোনার একটি অতি গুরুত্বপূর্ণ একটি পণ্য। কিন্তু সঠিকভাবে ব্যবহার না করতে পারলে এর আসল উপকারিতা পাওয়া সম্ভব হবে না। তাই সঠিক জিনিস ব্যবহার করে, টোনারের আসল উপকারিতা নিন।
প্রথমেই নিজের ত্বকের ধরনের উপর নির্ভর করে আপনাকে টোনার বাছাই করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের টোনার পাওয়া যায়। আমাদের এমন ধরনের টোনার বাছাই করতে হবে, যাতে অ্যালকোহল নেই। কারন অ্যালকোহল ত্বকের আদ্রতা শুষে নিয়ে, ত্বককে আরও শুষ্ক করে ফেলে। আপনার ত্বক যদি ব্রনযুক্ত হয়, তবে ব্রনের জন্য বাজারে আলাদা ধরনের টোনার পাওয়া যায়।
No comments