আয়ুষ্মান খুরানা অভিনীত ড্রিমগার্ল সামনেই মুক্তি পাবে। কিন্তু তার আগেই সিনেমার রাধে রাধে গানেই গুজরাতের বরোদায় দহি হান্ডির আনন্দে মাতলেন আয়ুষ্মান। প্রসঙ্গত জন্মাষ্টমীর আগের রাতেই হয় এই দহি হান্ডির অনুষ্ঠান।
এমনিতেই গুজরাতের বরোদায় প্রতি বছর খুব বড় করেই পালন করা হয় জন্মাষ্টমী। আর এবছর তাতে যোগ দিয়েছেন আয়ুষ্মান। স্বভাবতই ফ্যানেরা খুব খুশি। ছেলের দলকে সঙ্গে নিয়ে ননীর হাঁড়ি ভাঙছেন আয়ুষ্মান।
এমন একটি ছবি এসেছে প্রকাশ্যে। সব ছেলের গায়েই সেখানে হলুদ রঙের শাড়ি, সঙ্গে মজার পোজ। বেশিরভাগই ছিল কলেজ পড়ুয়া। সবাই যে প্রিয় নায়কের সঙ্গে চুটিয়ে মজা করেছেন তা বোঝাই যাচ্ছে।

No comments