কাপড় থেকে দাগ দূর করার উপায় - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাপড় থেকে দাগ দূর করার উপায়

আপনি পরিধান করে আছেন এমন কোন কাপড়ে কোন কিছুর দাগ লাগার সাথে সাথে টিস্যু পেপার ভিজিয়ে দাগটি যতদূর সম্ভব মুছে ফেলুন।  কাপড়টি খুলার পর পুনরায় দাগের জায়গাটি ভিজিয়ে লবণ দিয়ে রাখুন। অনেকে কর্ণ স্টার্চ বা ট্যালকম পাউডার ও ব্যবহার করেন।…




আপনি পরিধান করে আছেন এমন কোন কাপড়ে কোন কিছুর দাগ লাগার সাথে সাথে টিস্যু পেপার ভিজিয়ে দাগটি যতদূর সম্ভব মুছে ফেলুন।  কাপড়টি খুলার পর পুনরায় দাগের জায়গাটি ভিজিয়ে লবণ দিয়ে রাখুন। অনেকে কর্ণ স্টার্চ বা ট্যালকম পাউডার ও ব্যবহার করেন। ১০ থেকে ১৫ মিনিট এভাবে রেখে দেয়ার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। 




বিভিন্ন ধরণের দ্রাবকের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া হয় এজন্য দাগ উঠানোর পরে কাপড়টি পুরোপুরি শুকিয়ে নিয়ে তারপর ধুবেন।   মাংসের রক্তের দাগ লাগার সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। এর পর ডিটারজেন্ট মেশানো জলে ভিজিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। আর রক্তের দাগ শুকিয়ে গেলে প্রথমে জল দিয়ে ভিজিয়ে ওই জায়গায় ব্রাশ দিয়ে ভালো করে ঘষুন। এবার ঠান্ডা জলের মধ্যে ডিটারজেন্ট মিশিয়ে কাপড় ভিজিয়ে রাখুন।




কিছুক্ষণ পর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন, কাপড়ের রক্তের দাগ উঠে যাবে।  রক্তের দাগ বেশি থাকলে কাপড়ের ওই জায়গাটিতে ব্লিচ ব্যবহার করতে পারেন। তবে একরঙা কাপড়ে ব্লিচ ব্যবহার করতে পারেন। বেশি রঙিন কাপড়ে ব্লিচ না লাগানোই ভালো।  কাপড়ে রক্তের দাগ বেশি হলে লন্ড্রির দোকানে দিয়ে দিন। তাহলে আর কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না।




ভি-ডি-২

No comments