ড্রেসিংরুমের কাঁচ ভেঙে দিলেন শোয়েব মালিক - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ড্রেসিংরুমের কাঁচ ভেঙে দিলেন শোয়েব মালিক

কানাডায় আয়োজিত গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন শোয়েব। তিনি সেখানে ভ্যাঙ্কুভার নাইটস দলের অধিনায়ক। ব্রাম্পটন উলভসের বিরুদ্ধে মাঠে নেমে বিধ্বংসী হয়ে উঠেছিলেন তিনি। ২৬ বলে ৪৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর সেই ইনিংসে ছিল…





কানাডায় আয়োজিত গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন শোয়েব। তিনি সেখানে ভ্যাঙ্কুভার নাইটস দলের অধিনায়ক। ব্রাম্পটন উলভসের বিরুদ্ধে মাঠে নেমে বিধ্বংসী হয়ে উঠেছিলেন তিনি। ২৬ বলে ৪৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর সেই ইনিংসে ছিল তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারি। সেই তিনটি ছক্কার মধ্যে দুটো ছিল পেল্লাই।




আর দুটি ছক্কায় পর পর দুবার শোয়েব মালিক ভাঙলেন ড্রেসিংরুমের কাঁচ। বৃষ্টির জন্য ২০ ওভারের বদলে ম্যাচ কমে আসে ১৬ ওভারে। শোয়েব মালিক এবং আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে চার উইকেটে ১৭০ রান তোলে ভ্যাঙ্কুভার নাইটস।





ইনিংসের ১৩তম ওভারে পাক পেসার ওয়াহাব রিয়াজ এবং ১৬তম ওভারে নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধিকে দুটি বিশাল ছক্কা হাঁকান শোয়েব। দুটি ছক্কাই গিয়ে পড়ে ড্রেসিংরুমে কাঁচে। আন্দ্রে রাসেলও এদিন ছিলেন স্বমহিমায়। ২১ বলে ৪৩ রান করেন তিনি। ব্রাম্পটন উলভসের ইনিংস শেষ হয়ে যায় ১০৩ রানে।




ভি-ডি-২

No comments