বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড খরার দেখা দিয়েছে থাইল্যান্ডে। খরায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ২০ বছর আগে জলের নিচে তলিয়ে যাওয়া একটি বৌদ্ধ মন্দিরের ফের দেখা মিলেছে। দুই দশক আগে ওই মন্দিরটি ড্যামের জলের নিচে হারিয়ে গিয়েছিল।জলের নিচে দীর্ঘদিন থাকতে থাকতে মন্দিরের বুদ্ধ মূর্তির মাথা ভেঙে পড়ে গেছে।
তবু সেই হঠাত্ৎ জেগে ওঠা মন্দির দেখতেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। থাইল্যান্ডের লোপবুরিতে রিজার্ভারের জল নেমে এসেছে একেবারে তলানিতে। সেই শুকনো জমিতেই এখন দেখা যাচ্ছে একটি আধুনিক বৌদ্ধ মন্দির। এখানে ২০ বছর আগে ড্যাম তৈরি হওয়ার পর থেকেই জলের নিচে হারিয়ে যায় মন্দিরটি।
মাথা ভেঙে পড়ে যাওয়া ১৩ ফুট উুঁচু বুদ্ধ মূর্তিটিকে দেখতে খালি পায়ে দূর-দূরান্ত থেকে আসছেন বৌদ্ধ সন্ন্যাসীরা। মন্দিরের দেখা পাওয়ায় তাঁরা খুশি হলেও খরার প্রকোপ যেভাবে বাড়ছে, তাতে চিন্তিত সবাই।
ভি/ডি
No comments