বাংলাদেশের রাজধানীর ধোলাইপাড়ে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রিকশায় থাকা এক শিশু নিহত হয়েছে। তার নাম আবু বক্কর, বয়স ৩ বছর। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তিনজন হলেন- জামাল গাজী (৫০), তার স্ত্রী জয়নব বেগম (৪৫) ও নাতি সাদিয়া আক্তার (৭)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানায়, পথ দুর্ঘটনায় আবু বক্কর নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া ওই শিশুর দাদু জামাল গাজী, তার স্ত্রী জয়নব বেগম ও নাতি সাদিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভি/ডি
No comments