৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

বাংলাদেশের খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশি হেফাজতে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে জিআরপি থানায় মামলাটি দায়ের ক…






বাংলাদেশের খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশি হেফাজতে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে জিআরপি থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ০৩। 



রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ জানান, মামলায় ওসি উছমান গণি, ঘটনার রাতের ডিউটি অফিসার ও অজ্ঞাত তিন পুলিশ সদস্যকে আসামি করে ওই নারী মামলা করেছেন। খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ‘হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন ২০১৩’ অনুসারে মামলাটি রেকর্ড করা হয়েছে।


গত ২ আগস্ট রাতে এক নারীকে জিআরপি থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করেন বলে ওই নারী আদালতে অভিযোগ করেন। ৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং তার মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে ৫ আগস্ট তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি। 


ভি/ডি

No comments