বিজেপির বুথ সভাপতি কে রাস্তার ওপর বাইক থেকে নামিয়ে লাঠি ও রড দিয়ে মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ষড়রং গ্রামে। প্রহৃত হয়েছেন আরও এক জন। তারা দুজনেই দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগের তির তৃণমূলের দিকে। জানা গিয়েছে, ষড়রং গ্রামের বিজেপি বুথ সভাপতি গৌরচন্দ্র মাইতি মঙ্গলবার বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও একজন। অভিযোগ, গ্রামে ঢোকার মুখেই তৃণমূলের কর্মী সমর্থকরা তার পথ আটকায়।
বচসা শুরু হলে আচমকা লাঠি ও লোহার রড নিয়ে মারধর শুরু করে। রক্তাক্ত অবস্থায় মাটিতেই পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অপরজন।



No comments