প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি তাঁর ৩৮ তম জন্মদিন মেয়ে জীবা, স্ত্রী সাক্ষী এবং ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সাথে পালন করলেন। বিসিসিআই ধোনির কেক কাটার ভিডিও প্রকাশ করেছে।
এই ভিডিওতে, ধোনিকে তার কন্যা জীবার সঙ্গে কেক কাটতে দেখা যায়। তাদের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা, যুজবেন্দ্র চাহাল ও অন্যান্য দলের সদস্যরাও রয়েছেন।
এর আগেও, ধোনির জন্মদিনে কেক কাটার মুহূর্তের একটি ভিডিও তার স্ত্রী, সাক্ষি দ্বারা ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে, যার মধ্যে ধোনি তার মেয়ে জিবার সাথে নাচতে দেখা গিয়েছিল।
বিসিসিআই এবং আইসিসি ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবং ২০১১ সালে বিশ্বকাপ জেতার জন্য ধোনিকে অভিনন্দন জানিয়েছেন।
বিসিসিআই টুইটারে লিখেছে, "চারটি বিশ্বকাপ, চারটি ভিন্ন রকমের চেহারা। আপননার কোনটি সবচেয়ে বেশি পছন্দ? একটি ছবি বাছুন। শুভ জন্মদিন ধোনি।"
আইসিসির টুইটারে লিখেছেন, "একজন মানুষ, কোটি কোটি আবেগ। জীবনের স্মৃতি, শুভ জন্মদিন, এমএস ধোনি।"
ধোনিবভারতের অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছেন। তার অধিনায়কত্ব, ভারতীয় দল টেস্ট ও ওডিআইতে এক নম্বর হয়েছিল।



No comments