নিজস্ব প্রতিনিধি,৫জুলাই: মিডিয়ার সামনে বরাবরই স্পষ্ট কথা বলেন সোনম কাপূর। কিন্তু এবার যা বললেন তাতে অভিযোগের আঙুল উঠল বলি-অভিনেত্রীদের দিকে। কী সেই বিস্ফোরক মন্তব্য? স্টাইল আইকন সোনম কাপূর সম্প্রতি এসেছিলেন নেহা ধুপিয়ার চ্যাট শো ‘পডকাস্ট’ ‘নো ফিল্টার নেহা’-তে। সেখানে একের পর বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী। সোনম জানিয়েছেন, তাঁর অভিনয় জীবনে তিনি কখনও কোনও সহ-অভিনেতার সঙ্গে শারীরিক সম্পর্কে যাননি, আর সেই কারণেই সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর রসায়ন এত সুন্দর। তার মানে কি এটাই দাঁড়াল যে অন্যান্য নায়িকারা সহ-অভিনেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন? গোদাভাবে কথাটা না বললেও ইঙ্গিতটা সেই রকমই দাঁড়ায়। কিন্তু সোনম কি এখনও প্রেম-শরীরী অভিজ্ঞতা বর্জিত? পরের প্রশ্নোত্তরে কিন্তু সেই নিয়ে ধোঁয়াশা বেড়েছে। একদিকে তিনি বলেছেন যে তিনি সিঙ্গল এবং বি-টাউনের কাউকে ডেটিং করার মতো ঠিক তাঁর পছন্দ নয়। কিন্তু নেহা ধুপিয়ার অন্য একটি প্রশ্নে আবার অদ্ভুত একটি উত্তর দিয়েছেন সোনম, যাতে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল বেড়েই যায়। নেহা তাঁকে জিজ্ঞাসা করেন যে ধরা যাক সোনম রয়েছেন একটি বিমানে এবং সেটি ভেঙে পড়ার মুখে। এই অবস্থায় যদি তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং সেক্স, অর্থ, সিনেমা, খ্যাতি ও ডেসার্ট— এর মধ্যে কোনও একটি তাঁকে ছেড়ে দিতে হয় প্রাণ বাঁচানোর জন্য তবে সোনম কোনটিকে ছাড়বেন।উত্তরে সোনম বলেছেন, তিনি খ্যাতি ভালবাসেন অবশ্যই কিন্তু সেক্স, সিনেমা, অর্থ ও ডেসার্ট— এই সবকিছুই তাঁর কাছে অনেক বেশি প্রিয়। তাই তাঁর সোজাসাপ্টা উত্তর, খ্যাতি ছাড়াও তিনি জীবনে বাঁচতে রাজি আছেন, কিন্তু এগুলি ছাড়া ঠিক নয়। সোনম যেভাবে বলেছেন, ‘আই লাভ সেক্স...’ তাতে মনে হয় এই সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাঁর রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে সেটা অস্বাভাবিক কিছুই নয়। ঠিক অভিনেত্রীরা যদি সহ-অভিনেতাদের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে পছন্দ করেন, সেটা তাঁদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। সেই বিষয়ে কথা তুলে আবারও কি বিপদ ডেকে আনলেন সোনম?
from aaj now | আজ নাউ | https://ift.tt/2Nxw2p3

No comments