এই বর্ষায় সুস্থ থাকার উপায় - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এই বর্ষায় সুস্থ থাকার উপায়

নিজস্ব প্রতিনিধি,১৯জুলাই: এই মেঘ এই ঝিরিঝিরি বৃষ্টি আবার খানিক পরেই বেশ কিছুক্ষণ ধরে ঝুম বৃষ্টি। এসবই বলে দেয় ষড়ঋতুর এই বাংলাদেশে এখন বর্ষারই বেপরোয়া দাপট। চারিদিকে পানিতে পানিতে টইটম্বুর। এই বর্ষায় আবার মাঝে মাঝে রোদ আর ভ্যাপসা …




নিজস্ব প্রতিনিধি,১৯জুলাই: এই মেঘ এই ঝিরিঝিরি বৃষ্টি আবার খানিক পরেই বেশ কিছুক্ষণ ধরে ঝুম বৃষ্টি। এসবই বলে দেয় ষড়ঋতুর এই বাংলাদেশে এখন বর্ষারই বেপরোয়া দাপট। চারিদিকে পানিতে পানিতে টইটম্বুর। এই বর্ষায় আবার মাঝে মাঝে রোদ আর ভ্যাপসা গরমেরও দেখা মিলে। বৃষ্টি ও গরমের জন্য অনেক সময় ভ্যাপসা আবহাওয়ার সৃষ্টি হয়। তাই বলে ঘরে যে শুয়ে-বসে থাকবেন, তারও কোনো উপায় নেই। কারণ ব্যস্ত এই নাগরিক জীবনে কাজের প্রয়োজনে আমাদের প্রতিদিনই বাইরে বের হতে হয়।আর সেজন্য প্রয়োজন সুস্থতার। এসময় নিজেকে সুস্থ রাখতে চলুন জেনে নেই আমাদের করণীয়গুলো-
এসময় সুতির কিংবা জর্জেটের হাল্কা জামা-কাপড় পরুন। এ সময় ডাবের পানি বা তাজা ফলের রস উপকারী।
ফ্রিজের ঠান্ডা পানি বা আইসক্রিম এড়িয়ে চলুন। রাতে বেশি পানিযুক্ত হাল্কা খাবার খান।
প্রচণ্ড রোদে অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। নুন-চিনি-লেবু পানি ঘন ঘন খান। ঠান্ডা নয়, স্বাভাবিক তাপমাত্রার পানি খান।
বাইরে ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন। এসি রুম থেকে বারবার ঢোকা-বেরোনো ঠিক হবে না।
চা বা কফি বেশি খাবেন না। প্রসাধন ব্যবহার থেকে বিরত থাকুন। বেশি তেল, বেশি ঝাল ও বেশি মশলার খাবার খাবেন না।
অনেক সময় অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে পানি বেরিয়ে গিয়ে শরীর ক্লান্ত লাগে। অনেকে আবার অতিরিক্ত ঘামের দুর্গন্ধে ভোগেন। ঘাম ও দুর্গন্ধের হাত থেকে রেহাই পেতে প্রচুর শাকসবজি ও ফল খাদ্য তালিকায় রাখা দরকার। বিশেষ করে শসা এই গরমে নিয়মিত ফল, শসা খাওয়ার ফলে ঘাম কমবে, তৃষ্ণাও কম লাগবে। ঘামের দুর্গন্ধও কম হবে।


from aaj now | আজ নাউ | https://ift.tt/2M1rMvS

No comments