নিজস্ব প্রতিনিধি,৫জুলাই: প্রায় সবাই-ই সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে চান। অথচ শত চেষ্টায়ও সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে ওঠে না। অ্যালার্ম দিয়ে রাখেন। অথচ সেটা বেজে উঠলে বন্ধ করে আবার ঘুমান। কিন্তু আপনি চাইলে অনায়াসেই সকালে ঘুম থেকে উঠতে পারেন। কিভাবে?
আসুন জেনে নিই-
১. প্রথমে অ্যালার্ম বন্ধ করে দিন। অবাক হচ্ছেন? এটাই স্বাভাবিক উপায়ে ঘুম ভাঙানোর প্রথম পদক্ষেপ।
২. দু’তিন সপ্তাহ নোট রাখুন ঠিক কখন ঘুম ভাঙছে আপনার। রোজ কতো ঘণ্টা ঘুম দরকার, তাহলে সেটার একটা ধারণা পাবেন।
৩. সেই অনুযায়ী, ঘুমাতে যাওয়ার ও ঘুম থেকে ওঠার সময়টা নির্দিষ্ট করুন।
৪. ঘুমাতে যাওয়ার ঘণ্টাখানেক আগে থেকে অবশ্যই ফোনটা দূরে সরিয়ে রাখুন। কারণ বেশিরভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখতে গিয়ে ঘুমের জন্য বরাদ্দ করা অনেকটা সময় নষ্ট করে ফেলি আমরা।
৫. ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে ফেলুন। এতে রাতে কিছুটা হলেও সময় বাঁচবে।
৬. জানলার পর্দাগুলো সরিয়ে রাখুন। সকাল হলেই জানলা দিয়ে রোদ পড়বে চোখে। খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বেশির ভাগ মানুষই ভীষণ অলস। তাই ৪-৫ মিনিট সময় পার্থক্যে পরপর বেশ কয়েকটা অ্যালার্ম সেট করে রাখেন। সত্যিই যদি আপনি তাড়াতাড়ি উঠতে চান এবং একান্তই যদি অ্যালার্ম তার জন্য অপরিহার্য হয় তাহলে আলসেমি বাদ দিয়ে প্রথম অ্যালার্মেই উঠে পড়ুন।
from aaj now | আজ নাউ | https://ift.tt/2XL4FMk

No comments