জুতা কেনার সময় যে ছয়টি বিষয় লক্ষ্য রাখবেন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জুতা কেনার সময় যে ছয়টি বিষয় লক্ষ্য রাখবেন

নিজস্ব প্রতিনিধি,১৯জুলাই: অনেকেই জানেন না যে, পায়ের মাপ পরিবর্তিত হয়ে যেতে পারে। সবশেষ কখন আপনার পায়ের মাপ নিয়েছেন চিন্তা করেছেন কি? এটা যদি অনেক দিন আগে হয়ে থাকে তাহলে এরপর আপনার পায়ের মাপ পরিবর্তিত হতে পারে। এক প্রতিবেদনে বিষয়ট…




নিজস্ব প্রতিনিধি,১৯জুলাই: অনেকেই জানেন না যে, পায়ের মাপ পরিবর্তিত হয়ে যেতে পারে। সবশেষ কখন আপনার পায়ের মাপ নিয়েছেন চিন্তা করেছেন কি? এটা যদি অনেক দিন আগে হয়ে থাকে তাহলে এরপর আপনার পায়ের মাপ পরিবর্তিত হতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।দুই হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যে প্রায় এক তৃতীয়াংশ ব্যক্তি যে সাইজের জুতা পড়েন তা সঠিক নয়। এ ছাড়াও নারীদের অনেক সময় আরামের তুলনায় স্টাইলের দিকে নজর দিয়ে জুতা কিনতে দেখা যায়। আর এতে নানা শারীরিক সমস্যা তৈরি হয়।জুতার সঠিক মাপ কি হওয়া উচিত সে প্র্রসঙ্গে ১২২ বছরের পুরনো ব্র্যান্ড ‘ফ্লোরেসেইম’-এর সিইও টম ফ্লোরেসেইম বলেন, ‘সাধারণত আপনার পায়ের সবচেয়ে লম্বা আঙুলের চেয়ে আধ ইঞ্চি লম্বা হওয়া উচিত জুতা।বহু মানুষেরই পায়ে চাপ দেওয়ার একটা প্রবণতা রয়েছে। কিন্তু ফ্লোরেসেইম বলেন জুতা পরার পর পায়ের পেছনে ও জুতার ভেতরে আপনার তর্জনি আঙ্গুল চালিয়ে দেখুন। এটি যদি সেখানে চালাতে না পারেন তাহলে এক সাইজ বড় জুতা নিতে হবে। অনেক জুতার দোকানই আপনাকে এটা চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু এটা সঠিক নয়।তিনি আরও জানান, ‘কোনো জুতা কেনার সময়েই যদি দেখেন যে, এটি আপনার পায়ে ফিট হচ্ছে না, তাহলে বাদ দেওয়াই ভালো। কারণ ভবিষ্যতে এটি বড় হবে না।’
প্রতি বছরই একবার করে পায়ের মাপ নেওয়া উচিত। কারণ পায়ের মাপ অনেক সময় পরিবর্তিত হয় বলে জানান মি. ফ্লোরেসেইম।
এ ছাড়াও জুতা কেনার সময় যে ছয়টি বিষয় লক্ষ্য রাখবেন তা হলো-
১. জুতার পাশাপাশি একই সাইজের মোজা কিনুন। পুরু সাদা টিউব মোজা কিংবা পাতলা ড্রেস মোজা আপনার ধারণার চেয়েও বেশি সমস্যা তৈরি করে।
২. সাইজের ক্ষেত্রে দৈর্ঘ্যের পাশাপাশি প্রস্থও গুরুত্বপূর্ণ। তাই জুতা কেনার সময় তা আপনার পায়ের প্রস্থের সঙ্গে খাপ খায় কিনা, দেখে নিন।
৩. যথেষ্ট হাঁটাহাটির পরে দিনের শেষে জুতা কিনুন। কারণ এ সময় পা প্রসারিত হয়।
৪. আপনার পায়ের তুলনায় কিছুটা বড় জুতা যদি পছন্দ হয়ে যায়, আর তার ছোট সাইজ কোথাও না পান, তাহলে ‘ইনসোল’ (জুতার ভেতরের পুরু সোল) ব্যবহার করুন।
৫. আপনার পা যদি ভিন্ন সাইজের হয় তাহলে আরামের জন্য কিছুটা বড় জুতা কিনুন।
৬. অনলাইনে কেনাকাটার সময় যদি জুতার সাইজ নিয়ে চিন্তিত থাকেন তাহলে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন। তারা সাধারণত সাইজে সমস্যা হলে ফিরিয়ে নিয়ে সঠিক মাপ সরবরাহ করতে সমস্যা করে না।


from aaj now | আজ নাউ | https://ift.tt/2JEnTuY

No comments