নিজস্ব প্রতিনিধি,১৯জুলাই: প্রেমের সম্পর্কে সুখ খুঁজতে গিয়ে গলদঘর্ম হয়ে যাই আমরা। কিছুতেই সুখী একটা সম্পর্ক স্থাপন করতে পারেন না অনেকেই। অনেক সময়ে শান্তিপূর্ণ একটা সম্পর্কের অবনতি হতে থাকে দিনে দিনে বিনা কারণেই। এই সমস্যার সমাধান কোথায়? বিজ্ঞান তো অনেক কিছুরই সমাধান বের করলো, এবার না হয় প্রেমেরও সমাধান দিক! এই চ্যালেঞ্জের জবাব হিসেবে বিজ্ঞানীরা আসলেই হিসেব কষে বের করেছেন একেবারে “নিখুঁত” সুখী এবং সন্তুষ্টি ভরা প্রেমের ২০টি বৈশিষ্ট্য! জানতে চান, সেগুলো কী?
১) টেক্সটিং করবেন নাঃ যেসব জুটি মোবাইলের টেক্সট মেসেজের মাধ্যমে প্রেম করে, ঝগড়া করে এবং ঝগড়া মেটায় তাদের সম্পর্ক কখনও সুখী হয় না। মোবাইল ব্যবহার যখন করছেনই, তখন প্রিয়জনকে “কল” করুন, অথবা সব ফেলে দিয়ে তার সাথে সরাসরি দেখা করতে চলে যান।
২) নিঃসন্তানঃ শুনতে অবাক লাগলেও নিঃসন্তান দম্পতিরা বেশি সুখী হয়। তবে এটা অবশ্যই সারা পৃথিবীর হিসাবে। বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য না হওয়ারই সম্ভাবনা বেশি।
৩) বিয়ে করলেও যা, না করলেও তাঃ সুখের পরিমাণ বিবাহিত এবং অবিবাহিত জুটির ক্ষেত্রে একই। বিয়ে করলে সুখ বাড়বে বা কমবে এমন মনে করার কোন কারণ নেই। ভালোবাসা ঠিক থাকলে বিয়ের পরেও থাকবে অটুট।
৪) একটু একটু ঝগড়াঃ মাঝে মাঝে ঝগড়া করলে সম্পর্ক আসলেই গাঢ় হয় আর প্রেমিক-প্রেমিকার মাঝে বিশ্বাস দৃঢ় হয়।
৫) বড় সন্তানের সাথে ছোট সন্তানঃ এটা বেশ গভীর গবেষণা করে বের করা হয়েছে। সম্পর্কের একজন যদি পরিবারের বড় সন্তান হয় তবে সে সঙ্গীকে দেখেশুনে রাখতে পারবে আর অপরজন যদি হয় নিজের পরিবারের ছোট সন্তান, তবে সে ওই যত্ন উপভোগ করবে।
৬) একঘেয়েমি থাকতে পারবে নাঃ যে সম্পর্কে একঘেয়েমি বা বিরক্তি এসে যায়, সে সম্পর্ক টিকবে না তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।
৭) একসাথে ঘরের কাজ করাঃএকসাথে ঘরের কাজ করার দায়িত্ব ভাগ করে নিলে তাতে সম্পর্কের বেশ ভালো উন্নতি ঘটতে দেখা গেছে।
৮) সমকামী, অথবা নারীবাদীঃসমকামী জুটি সাধারণত সুখী হতে দেখা যায়। শুধু তাই নয়, সাধারণ নারী-পুরুষ জুটির মাঝে যদি পুরুষটি নারীবাদী হয়ে থাকে তাহলেও সেই সম্পর্ক সুখী হয়ে থাকে।
৯) সুন্দরী নারী এবং অসুন্দর পুরুষঃঠিক অসুন্দর না হয়তো কিন্তু নারীর মতো এতটা সুন্দর হতে পারবে না পুরুষটি। একটু কম আকর্ষণীয় পুরুষ এবং বেশ আকর্ষণীয় নারীর মাঝে সম্পর্ক বেশ জমে ওঠে।
১০) অনলাইন গেমিং করেন নাঃএকটু অদ্ভুত লাগতে পারে শুনতে, কিন্তু বর্তমানে অনেক মানুষই অনলাইনে গেমস খেলতে পছন্দ করেন। এই ধরণের গেমস যারা খেলতে অভ্যস্ত তাদের সাথে সম্পর্ক টেকে না বলে মত দিয়েছে বিজ্ঞান।
from aaj now | আজ নাউ | https://ift.tt/30INjxs

No comments