বিকিনি পরা পুলিশ ধাওয়া করলো চোর - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিকিনি পরা পুলিশ ধাওয়া করলো চোর

নিজস্ব প্রতিনিধি,৫জুলাই: মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল চোর। কিন্তু পেছনে ধাওয়া করলো বিকিনি পরা পুলিশ, হাতে নাতে পাকড়াও করলো তাকে।সুইডেনের স্টকহোমের এই ঘটনার পর এই মহিলা পুলিশের সাহসের প্রশংসা করছেন সবাই।বিকিনি পরা পুলিশ পাকড়া…




নিজস্ব প্রতিনিধি,৫জুলাই: মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল চোর। কিন্তু পেছনে ধাওয়া করলো বিকিনি পরা পুলিশ, হাতে নাতে পাকড়াও করলো তাকে।সুইডেনের স্টকহোমের এই ঘটনার পর এই মহিলা পুলিশের সাহসের প্রশংসা করছেন সবাই।বিকিনি পরা পুলিশ পাকড়াও করা চোরকে মাটিতে ঠেসে ধরে দুই হাত পিঠমোড়া করে বাঁধছে, এমন ছবি ইন্টাগ্রামে প্রকাশিত হওয়ার পর এটি সবার নজর কাড়ে। পুলিশ অফিসার মিকায়েলা কেলনার সুইডেনের আফটনব্লাডেট সংবাদপত্রকে জানান, তিনি এবং তাঁর বন্ধু পার্কে রোদ পোহাচ্ছিলেন। তখন এক লোক তাদের কাছে পত্রিকা বিক্রি করতে আসে।লোকটি চলে যাওয়ার পর তিনি বুঝতে পারেন তার মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে। সাথে সাথে লোকটির পিছু ধাওয়া করার সিদ্ধান্ত নেন মিকায়েলা কেলনার। তিনি পুলিশে কাজ করলেও ঐ মূহুর্তে ডিউটিতে ছিলেন না। তার সঙ্গের বন্ধুওটি তাই। দুজনে মিলে ধাওয়া করে লোকটিকে ধরে ফেললেন। মিকায়েলা কেলনার বলেছেন, তিনি যদি পুরোপুরি নগ্নও থাকতেন, তাহলেও চোরটিকে ধরার চেষ্টা করতেন। চোরের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছেন তারা। পরে পুলিশের টহল দল এসে গ্রেফতার করেছে লোকটিকে।


from aaj now | আজ নাউ | https://ift.tt/2RWUfDL

No comments