বয়স ১৮ বা তার বেশি হলে শারীরিক সম্পর্ক ‘ধর্ষন’ বলে গন্য করা হবে না - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বয়স ১৮ বা তার বেশি হলে শারীরিক সম্পর্ক ‘ধর্ষন’ বলে গন্য করা হবে না

নিজস্ব প্রতিনিধি,৫জুলাই: শারীরিক সম্পর্কের সময় আনন্দটা পুরোপুরি উপভোগ করবে আর যখন বনিবনা হবে না তখন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে আর্থিক ফায়দা লুটবে সে সুযোগ আর পাচ্ছে না ভারতীয় তরুণীরা। বোম্বের উচ্চ আদালত এ ব্যাপারে এ…





নিজস্ব প্রতিনিধি,৫জুলাই: শারীরিক সম্পর্কের সময় আনন্দটা পুরোপুরি উপভোগ করবে আর যখন বনিবনা হবে না তখন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে আর্থিক ফায়দা লুটবে সে সুযোগ আর পাচ্ছে না ভারতীয় তরুণীরা। বোম্বের উচ্চ আদালত এ ব্যাপারে এমন নির্দেশ দিয়েছে। আদালতের আদেশে বলা হয়েছে, মেয়ের বয়স যদি ১৮ বা তার বেশি হয় এবং মেয়ে যদি শিক্ষিত হয় এবং শারীরিক সম্পর্কের সময় তার অনিচ্ছার কথা না জানায় তাহলে এটি ‘ধর্ষন’ বলে গন্য করা হবে না। আদালত কেন এবং কি পরিস্থিতিতে এমন আদেশ দিয়েছে এবার তা জেনে নেওয়া যাক। ২৪ বছর বয়সী এক মহিলার করা মামলার কারণে ২৫ বছর বয়সী একজন আগাম জামিনের জন্য দৌড়াদৌড়ি করছিলেন। মহিলা পুরুষটির বিপক্ষে ধর্ষনসহ কয়েকটি অভিযোগ এনে মামলা করেছিলেন। অভিযোগের মধ্যে আরো ছিল প্রতারণা এবং মারধোর করা। তিনি অভিযোগে বলেছিলেন, লোকটির সঙ্গে তার সম্পর্ক ছিল এবং সে তাকে শহরের বেশ কয়েকটি হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এরই মাঝে একবার জোর করে গর্ভপাত করেছে। মামলা হওয়ায় গ্রেফতার এড়াতে আগাম জামিনের জন্য লোকটি যখন আদালতে আসে তখন আদালত এমন নির্দেশ দিয়েছে। বিচারক মৃদুলা ভাতকর তার রায়ে বলেন, ‘এটি ধর্ষন বলে বিবেচনা করা হবে না। কেননা বাদী শিক্ষিতা, এ ব্যাপারে শারীরিক সম্পর্কে তার অনিচ্ছার কথা জানানোর সুযোগ ছিল। যেহেতু তিনি এটি করেননি সে কারণে এটি দুই জনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়েছে বলে ধরা হবে।


from aaj now | আজ নাউ | https://ift.tt/2FSoCGM

No comments