ট্রাম্প সরকারের নিষেধাজ্ঞা অমান্য ভারতের! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ট্রাম্প সরকারের নিষেধাজ্ঞা অমান্য ভারতের!

ইরানের তেল আমদানি অব্যাহত রাখার ঘোষণা করেছে ভারত। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও ভারত ইরান থেকে তেল আমদানি করবে। বুধবার  পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরালিধরন এমন কথাই জানিয়েছেন।

ইরান থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা…




ইরানের তেল আমদানি অব্যাহত রাখার ঘোষণা করেছে ভারত। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও ভারত ইরান থেকে তেল আমদানি করবে। বুধবার  পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরালিধরন এমন কথাই জানিয়েছেন।

ইরান থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে তেহরানের কাছ থেকে নয়াদিল্লির তেল আমদানি নিয়ে সংশয় তৈরি হয়েছে। বুধবার লোকসভার অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ভারত কি ইরানের তেল আমদানি বন্ধ করবে বা চালিয়ে যাবে না। জবাবে মন্ত্রী বলেন, না।








সম্পূরক প্রশ্নে কংগ্রেস নেতা আন্তো অ্যান্থনি জানতে চান, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনও চাপ রয়েছে কিনা। জবাবে মুরালিধরন বলেন, ইরানের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিজেদের স্বার্থেই এবং তৃতীয় কোনও দেশ দ্বারা এটা প্রভাবিত না।

এর আগে রাশিয়ার সঙ্গে ৫ বিলিয়ন ডলারের এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি কোনোভাবেই বাতিল করা সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে ভারত।







আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ নিয়ে ভারতের সঙ্গে রাশিয়ার অস্ত্রচুক্তি এবং ইরানের থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিশেষ বার্তা নিয়ে গত সপ্তাহে ভারত সফরে এসেছিলেন। কিন্তু ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ব্যাপারে দেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে ভারত।







প্রসঙ্গত, ইরানের কাছ থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন। এরপরের অবস্থানেই রয়েছে ভারত।

No comments