রাজ্য তথা জেলা এখন কাটমানি ইস্যুতেই উত্তাল - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য তথা জেলা এখন কাটমানি ইস্যুতেই উত্তাল

রাজ্য তথা জেলা এখন  কাটমানি ইস্যুতেই উত্তাল । উত্তর চব্বিশ পরগনা সদর বারাসাতেও  কাটমানি নিয়ে নেতাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ রয়েছে । বুধবারও অন্যথা হয় নি ।  উত্তপ্ত   বারাসাত পৌরসভার  ২ নম্বর ওয়ার্ড।ময়না এলাকা হয় উত্তাল । 

উক্ত…

উক্ত  ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রীনা অধিকারীর বাড়ীতে বিক্ষোভ দেখায় এলকাবাসী । গীতাঞ্জলি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা যে কাটমানি নেওয়া হয়েছিল  তা ফেরতের দাবীতে সকাল থেকেই চড়াও হন কয়েকশো স্থানীয় বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বারাসাত থানার পুলিশ। এরপর স্থানীয় বাসিন্দারাই ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। সামান্য পরেই অবশ্য পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

এরকম ঘটনা জেলা সদরে অহর্নিশ লেগেই আছে । বারাসাতে এর আগেও একাধিক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে এই কাটমানি ইস্যুতেই তীব্র বিক্ষোভ দেখানো হয়েছে । ॥ ॥

No comments