মুক্তি পেল বাটলা হাউস-এর টিজার! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুক্তি পেল বাটলা হাউস-এর টিজার!

বলিউডে সন্ত্রাসবাদ সম্পর্কিত বিভিন্ন ঘটনা নিয়ে অনেক সিনেমা হয়েছে।  হিন্দি চলচ্চিত্র শিল্প এই বিষয়ে অনেক কাজ করছে।  এই পর্বে এখন অভিনেতা জন আব্রাহামের 'বাটলা হাউস' এর নামও শামিল। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটির টিজার ম…





বলিউডে সন্ত্রাসবাদ সম্পর্কিত বিভিন্ন ঘটনা নিয়ে অনেক সিনেমা হয়েছে।  হিন্দি চলচ্চিত্র শিল্প এই বিষয়ে অনেক কাজ করছে।  এই পর্বে এখন অভিনেতা জন আব্রাহামের 'বাটলা হাউস' এর নামও শামিল। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে।  ইউটিউবে এই ট্রেলারটি ১ মিলিয়নেরও বেশি লোক দেখেছেন।  ২০০৮ সালে, দিল্লীর বাটলা হাউসে, এনকাউন্টার বিশেষজ্ঞ এবং দিল্লির পুলিশ ইন্সপেক্টর মোহন চাঁদ শর্মা মারা যান।  ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ১০ই জুলাই।
টিজারে জন-এর গলায় শোনা যাচ্ছে, কি হয়েছিল সেদিন বাটলা হাউসে? আমরা কি ভুল করেছিলাম? আমি কি ভুল করেছিলাম?






প্রসঙ্গত, ১১ বছর আগে দিল্লীর বাটলা হাউসে একটি এনকাউন্টার হয়েছিল।  ২০০৮ সালের ১৯ শে সেপ্টেম্বর জামিয়া নগর এলাকায় বাটলা হাউসে সন্দেহভাজন দুই জঙ্গি আতিফ আমিন ও মোহাম্মদ সাজিদ নিহত হন। এই দুই সন্ত্রাসবাদী ভারতীয় মুজাহিদিনের জন্য কাজ করতেন। এই সময়ে দুই সন্দেহভাজন মোহাম্মদ সাইফ ও জীশানকে গ্রেপ্তার করা হয়, এবং তাদের সহযোগী আরিজ খান পালিয়ে যেতে সক্ষম হন।







ছবিতে জন আব্রাহামকে প্রধান চরিত্রে
দেখা যাবে।  নিখিল আদবানি ছবিটি পরিচালনা করেছেন। ছবিতে জন-এর বিপরীতে অভিনেত্রী মৃনাল ঠাকুরকে দেখা যাবে।  জন তার আগের ছবি 'রোমিও, আকবর, ওয়াল্টার' এ একজন র এজেন্ট-এর ভূমিকা পালন করেন।  ছবিটি বক্স অফিসে ভালো আয় করেছে।

No comments