Politics ভোটে হিংসা, অপরাধ বন্ধ করতে না পারলে, সেই সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই : রাজনাথ সিং - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Politics ভোটে হিংসা, অপরাধ বন্ধ করতে না পারলে, সেই সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই : রাজনাথ সিং

কোন রাজ্যে যদি হিংসা হয় তার দায় মুখ্যমন্ত্রী কে নিতে হয়। ভোটে কোন প্রকার রাজনৈতিক হিংসা যাতে না হয় তা নিশ্চিত করা  মুখ্যমন্ত্রীর কাজ। যে সরকার রাজ্যের ভোটের হিংসার, অপরাধ বন্ধ করতে পারে না, তার ক্ষমতায় থাকার প্রয়োজন নেই। এই ভ…






কোন রাজ্যে যদি হিংসা হয় তার দায় মুখ্যমন্ত্রী কে নিতে হয়। ভোটে কোন প্রকার রাজনৈতিক হিংসা যাতে না হয় তা নিশ্চিত করা  মুখ্যমন্ত্রীর কাজ। যে সরকার রাজ্যের ভোটের হিংসার, অপরাধ বন্ধ করতে পারে না, তার ক্ষমতায় থাকার প্রয়োজন নেই। এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। দলীয় ভোট প্রচারে কাঁথি লোকসভা কেন্দ্রের রামনগরে এসে রাজ‍্যের ভোটের হিংসা নিয়ে সরব হন তিনি। ফণী ঝড়ের খোঁজ নিতে প্রধানমন্ত্রীর করা ফোন না ধরারও সমালোচনা করেন রাজনাথ সিং। রাম নাম কে গালিগালাজ বলারও সমালোচনা করেন তিনি। রামনগর আরএসএ ময়দানে উপস্থিত জনতার উদ্দেশ‍্যে ভোটদান প্রসঙ্গে তিনি বলেন, ঘাবড়াবেন না। যদি কেউ আপনাকে আটকায় তবে নোট করে রাখুন, এই সরকার বেশী দিন টিকবে না। আজ নয়তো কাল বিজেপি সরকার গড়বে পশ্চিমবঙ্গে। নিজের বক্তব‍্যে তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পের কথা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা, উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পে  কিভাবে দেশের কোটি কোটি মানুষ উকপৃত হয়েছে তার বিস্তারিত পরিসংখ‍্যান তুলে ধরেন। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করার জন‍্য তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, এবার ক্ষমতায় এলে জোর করেই এই প্রকল্প চালু করা হবে রাজ‍্যে।  কংগ্রেসের গরিবী হটানো'র ডাককে কটাক্ষ করে তিনি বলেন, গরিব মানুষ কে কিভাবে গরিবি থেকে বের করতে হয় বিজেপি জানে। গরিব মানুষকে নিয়ে রাজনীতি করেনা।  কখনও রাজ‍্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কে, তো পরক্ষণেই জাতীয় কংগ্রেস কে লক্ষ্য করে কামান দাগেন তিনি। পুলওয়ামা তে সেনার কনভয়ে হামলার পর পাকিস্তানের বালাকোটে হওয়া এয়ার স্ট্রাইকের কৃতিত্ত্ব সেনা বাহিনীর পাশাপাশি দেন প্রধানমন্ত্রীকেও। ইতালিয় সাংবাদিকের প্রকাশিত সংবাদ কে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন,  এয়ার স্ট্রাইকে কমপক্ষে ১৭০ জনের মৃত‍্যু হয়েছে। একাত্তোরের যুদ্ধে পাকিস্তানকে দু টুকরো করার কৃতিত্ত্ব যদি ইন্দিরা গান্ধী পেতে পারেন, তবে বিদেশের মাটিতে এই স্ট্রাইকের কৃতিত্ত্ব কেন পাবেন না মোদী প্রশ্ন তোলেন তিনি। দেশের প্রধানমন্ত্রীকে যেসব ভাষায় আক্রমণ করছেন বিরোধীরা তারও কড়া সমালোচনা করেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ সামন্ত এর সমর্থনে আয়োজিত সভায় রাজনাথ সিং ছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী দেবাশীষ সামন্ত, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতি সহ রাজ্য ও জেলার বিজেপি নেতৃত্ত্ব। দুপুর ১২ টায় আসার কথা থাকলেও বেলা তিনটের পর হেলিকপ্টারে চড়ে সভাস্থলে আসেন রাজনাথ সিং।সমর্থকরা প্রচন্ড গরমে সভাস্থল ছাড়নি কড়া রোদে দীর্ঘ প্রতিক্ষার পরও রাজনাথ সিং এর প্রায় ৩০ মিনিটের বক্তব‍্যের সময় 'মোদী-মোদী' ও 'জয় শ্রী রাম' ধ্বনিতে বার বার মুখরিত হল রামনগরের আরএসএ ময়দান।


from বাংলা খবর http://bit.ly/2vSPLE6

No comments