শনিবার দুপুরে বারাসতে এক সাংবাদিক বৈঠক এই চাঞ্চল্যকর তথ্য পরিবেশন করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।তাঁর কথায় অনুব্রত মন্ডলের এই ষড়যন্ত্র বানচাল হয়ে যাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছেন।অনুব্রত মন্ডলের সন্ত্রাসের সত্ত্বেও বীরভূম লোকসভা কেন্দ্র থেকে দুধকুমার মন্ডলই জিতবেন।এদিনের বৈঠকে সায়ন্তন বাবু এও বলেন যে "পশ্চিমবঙ্গে যে গনতন্ত্র নেই সেটা প্রতিদিন প্রমানিত হচ্ছে"।বসিরহাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাঁর হয়ে নির্বাচনী প্রচারে আসার কথা কিন্তু তাদের প্রস্তাবিত ভ্যাবলার মাঠে সভা করা হবে না তৃনমূলের কারসাজিতে ফলে তাঁরা সভা অন্যত্র টাকির মাঠে সভা করবেন।এদিনের এই বৈঠকে তিনি বিজেপির কর্মীদের উপর আক্রমনের প্রসঙ্গে বলেন এভাবে বিজেপি কে বেশিদিন আটকানো যাবে না,'চোখের বদলে চোখ' বিজেপি কর্মীরা এই নীতি প্রমান করতে শুরু করলে তিনি সেদিন কর্মীদের আটকাতে পারবেন না।তিনি এও বলেন ২০১১ সালের ২৬শে জানুয়ারী কাশ্মীরের লালচকে তিনি জাতীয় পতাকা উত্তোলন করে এসেছিলেন প্রচন্ড শীত সেই সঙ্গে লস্কর-ই-তইবা র মত জঙ্গী সংগঠন যখন তাঁকে আটকাতে পারেনি তখন তৃণমূলের 'চার আনা'গুন্ডারা তাঁর কী করবে।তিনি পূর্বে ডিএম,এসপি এবং আজ সেক্টর অফিসারের সাথে কথা বলে এসেছেন তৃনমূলের সন্ত্রাস এবং কর্মীদের উপর আক্রমনের বিষয়ে।তিনি বলেন কামদুনি,খুলনা ইত্যাদি এলাকায় সন্ত্রাস এতটাই চরম যে পুলিশও অসহায়।তিনি এদিনের সভায় নাম না করে তৃণমূল তোষনের দোষে দুষ্ট কিছু কবি এবং তৃণমূল ঘেঁষা বুদ্ধিজীবীদের পাঁচশ-হাজার টাকায় কেনা যায় বলে কটাক্ষ করেন।তিনি বলেন অতিরিক্ত দম্ভের কারনে যেমন অতীতে সিদ্ধার্থ শঙ্কর রায়,বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের পতন ঘটেছে তেমনি তৃণমূলের ও ঘটবে।তাঁর মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে ডিবেটে যেতে চাইছেন কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে ডিবেটে যেতে হলে তাঁকে আগে প্রধানমন্ত্রীর সমকক্ষ হতে হবে, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্য থেকেও লোকসভায় তৃণমূলেকে আসন জিততে হবে।তিনি এই বৈঠকে বসিরহাট এলাকায় গরু পাচার,নারী পাচার ইত্যাদির জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করেন এবং তিনি ক্ষমতায় এলে এই এলাকায় সমস্ত আসামাজিক কার্যকলাপ বন্ধ করবেন বলে আশ্বাস দেন।
আবহাওয়ার পারদ যেমন চড়ছে তেমনি চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।ক্ষমতা দখলের লড়াইতে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।দোষারোপ পাল্টা দোষারোপের ঠেলায় উত্তেজিত রাজনৈতিক মহল।
from বাংলা খবর http://bit.ly/2HfenNO

No comments