Politics রাম রাজনীতিতে উত্তপ্ত মুর্শিদাবাদে হিন্দুত্বের খেলা শুরু ! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Politics রাম রাজনীতিতে উত্তপ্ত মুর্শিদাবাদে হিন্দুত্বের খেলা শুরু !

রাম চন্দ্রকে নিয়ে রাজনীতি অব্যাহত। আক্রান্ত মানুষ। আতঙ্ক ছড়াচ্ছে এলাকায় এলাকায়। রণক্ষেত্র চেহারার কাছাকাছি পৌঁছে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি। যদিও তৃণমূলের দাবি প্রচারের আলোয় আসতে বিজেপি এ কাজ করছে। বিজেপি ও তৃণমূলের রাম রাজনীতি স্…








রাম চন্দ্রকে নিয়ে রাজনীতি অব্যাহত। আক্রান্ত মানুষ। আতঙ্ক ছড়াচ্ছে এলাকায় এলাকায়। রণক্ষেত্র চেহারার কাছাকাছি পৌঁছে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি। যদিও তৃণমূলের দাবি প্রচারের আলোয় আসতে বিজেপি এ কাজ করছে। বিজেপি ও তৃণমূলের রাম রাজনীতি স্বীকার অস্বীকার খেলার দর্শক সাধারণ মানুষের দাবি বিজেপি ও রাম নিয়ে তৃণমূলের মাথা ব্যাথা তৃণমূল ইচ্ছে করেই করছে। বিরক্ত হচ্ছে মানুষ। এদিকে বিজেপি রাম রাজনীতির সাথে হিন্দুত্বের রাজনীতি শুরু করল।

যেখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন ইষ্টদেবতার নামে জয়ধ্বনী দিতে পারে না, যে রাজ্যের মুখ্যমন্ত্রী "শ্রীরাম" জয়ধ্বনীতে অসন্তুষ্ট হন সে রাজ্যে হিন্দুরা মোটেও সুরক্ষিত নন। বহরমপুরে জয় শ্রীরাম বলার অপরাধে বোমাবাজির ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব। কখনো কর্ণ কে মাতা সম্বোধন করে, কখনো সীতাকে রামের মা- আখ্যা দিয়ে হিন্দুধর্মকে অপমান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী- শুক্রবার দুপুরে বহরমপুরে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ।

অন্যদিকে, বহরমপুরের গোয়ালজান এলাকায় বোমাবাজির ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল নেতৃত্ব। প্রচারের আলোয় আসার জন্য বোমাবাজির এই ঘটনা বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে জানান মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সহ সভাপতি অশোক দাস।

প্রসঙ্গত, জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে ধুন্ধুমার কান্ড বাধে বহরমপুরের গোয়ালজান এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই চম্পট দেয় অভিযুক্তরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। অভিযুক্ত যুবকেরা ওই এলাকায় চড়াও হয়ে শুরু করে বোমাবাজি, চালানো হয় গুলিও- বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার বিশাল পুলিশবাহিনী। বোমার আঘাতে গুরুতর আহত হয় বছর পঞ্চাশের এক ব্যক্তি। স্থানীয়দের তৎপরতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানায় স্থানীয় মানুষজন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় রাতভর টহলদারি করে বহরমপুর থানার বিশাল পুলিশবাহিনী। তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এঘটনার  আগে বুধবার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বন্ধুর উদ্দেশ্যে 'জয় শ্রীরাম' বলায় জনাকয়েক যুবকের হাতে আক্রান্ত হ'ল দুই যুবক। খাবার টেবিল থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয় তাদেরকে বলে অভিযোগ। খেলতে গিয়ে হনুমানজীর প্রাণমন্ত্র উচ্চারণ করায় রেহাই পায়নি বছর আটেকের শিশুও। ঘটনার প্রতিবাদে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের গোয়ালজান এলাকায়। ঘটনায় অভিযুক্ত যুবকেরা তৃণমূল সমর্থক বলে অভিযোগ। এদিন দুপুরে স্থানীয় রিফিউজি ঘাট সংলগ্ন এলাকার এই ঘটনায় উত্তেজনা চরম আকার ধারণ করলে ঘটনাস্থলে উপস্থিত হয় বহরমপুর থানার পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানায় স্থানীয়রা।


from বাংলা খবর http://bit.ly/2Hd5F2q

No comments