বিজেপি যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট । আজ বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তাঁর জামিনের আবেদন শোনে । লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, এই শর্তে প্রিয়াঙ্কার জামিন মঞ্জুর করা হয় । পরে তাঁর আইনজীবীকে ডেকে নির্দেশ পরিবর্তনের কথা জানানো হয়। বলা হয়, প্রিয়াঙ্কাকে দ্রুত মুক্তি দেওয়া হবে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিজনক ছবি পোস্ট করায় গ্রেপ্তার করা হয় তাঁকে। বৃহস্পতিবার (9 মে) ফেসবুকে একটি মিম পোস্ট করেছিলেন বিজেপি যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা । এরপর তাঁর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিভাস হাজরা । শনিবার প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে দাশনগর থানার পুলিশ । তা নিয়ে বিতর্ক শুরু হয় ।
from বাংলা খবর http://bit.ly/2WKogIL


No comments