কর্তব্যরত অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে প্রহৃত হল এক সিভিক ভলেন্টিয়ার। জাতীয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় ওই সিভিক ভলেন্টিয়ারকে রাস্তায় ফেলে বেধড়ক মারধোর করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলে অভিযোগ। বুধবার সকালে নজিরবিহীন এই ঘটনার সাক্ষী হয়ে রইলো মুর্শিদাবাদে রেজিনগর বাসস্ট্যান্ড এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- এদিন সকালে রেজিনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দাঁড় করানো হয় একটি বেসরকারি বাসকে। গাড়িটিকে দাঁড় করানোর পর তীব্র বাদানুবাদে জড়িয়ে পরে উভয়পক্ষ।অবস্থা চরম আকার নেয় এবং ধৈর্য্য হারিয়ে বিএসএফ ওই বাস থেকে নেমে এসে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে রাস্তায় ফেলে বেধড়ক মারধোর করতে থাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনা নজরে পড়লে স্থানীয় মানুষজনের তৎপরতায় ক্ষিপ্ত কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে উদ্ধার করা হয় ওই সিভিক ভলেন্টিয়ারকে। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। আক্রান্ত সাবির সেখ রেজিনগর থানার সিভিক ভলেন্টিয়ার বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনার জেরে সাময়িকভাবে যানচলাচল ব্যাহত হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পরে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
from বাংলা খবর http://bit.ly/30mo706

No comments